সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
প্রযুক্তি
যেভাবে ফখরুলকে মনের কথা জানাবেন
নিজস্ব প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ১০:৪৩ এএম আপডেট: ০৯.০১.২০২৬ ১০:৪৯ এএম

মানুষের সমস্যা, অভিযোগ ও মতামত সরাসরি জানার উদ্যোগ হিসেবে ‘Alamgir For Tomorrow’ (আলমগীর ফর টুমরো) নামে একটি ওয়েবসাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এই ওয়েবসাইটের মাধ্যমে সাধারণ মানুষ সরাসরি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে নিজের কথা পৌঁছে দিতে পারবেন।

সম্প্রতি ঠাকুরগাঁও প্রেসক্লাব মিলনায়তনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে ওয়েবসাইটটির উদ্বোধন করেন তার বড় মেয়ে শামারুহ মির্জা। উদ্বোধিত ওয়েবসাইটটির ঠিকানা হলো— alamgirfortomorrow.com/index.html।

জানা গেছে, ওয়েবসাইটটিতে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন ভাবনা, রাজনৈতিক অঙ্গীকার এবং ভবিষ্যৎ পরিকল্পনার একটি রূপরেখা তুলে ধরা হয়েছে। সাধারণত সব শ্রেণি-পেশার মানুষের পক্ষে সরাসরি একজন সংসদ সদস্য বা সংসদ সদস্য প্রার্থীর সঙ্গে যোগাযোগ করা সম্ভব না হওয়ায় সেই সীমাবদ্ধতা দূর করতেই এই ডিজিটাল প্ল্যাটফর্মটি তৈরি করা হয়েছে।

ওয়েবসাইটটির মাধ্যমে যে কোনো ব্যক্তি নিজের সমস্যা, অভিযোগ কিংবা মতামত লিখে পাঠাতে পারবেন, যা সরাসরি পৌঁছে যাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে।

এতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাতটি অঙ্গীকার তুলে ধরা হয়েছে। এর মধ্যে চাকরি সৃষ্টি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতের উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে একটি মানবিক ও সমৃদ্ধ ঠাকুরগাঁও গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে তরুণদের জন্য নতুন সুযোগ সৃষ্টি, সাংস্কৃতিক ঐক্য জোরদার এবং সংকটে মানুষের পাশে থাকার অঙ্গীকার গুরুত্বসহকারে উপস্থাপন করা হয়েছে।

উদ্বোধন অনুষ্ঠানে শামারুহ মির্জা বলেন, এই ওয়েবসাইটটি কোনো নির্বাচনকেন্দ্রিক উদ্যোগ নয়। সময়ের প্রয়োজনে এটি তৈরি করা হয়েছে। ঠাকুরগাঁওয়ের মানুষের নানাবিধ সমস্যা এবং ভবিষ্যতে কী ধরনের পরিবর্তন প্রয়োজন—সেসব বিষয়কে গুরুত্ব দিয়েই এই প্ল্যাটফর্ম গড়ে তোলা হয়েছে।

তিনি আরও বলেন, ওয়েবসাইটে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবনীসহ বিভিন্ন তথ্য সংযুক্ত রয়েছে এবং এই মাধ্যমে যে কোনো মানুষ সহজেই নিজের সমস্যার কথা সরাসরি জানাতে পারবেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ফখরুল   ওয়েবসাইট  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close