শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
আন্তর্জাতিক
সিরিয়ায় যুদ্ধবিরতি ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:০৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সিরিয়ার উত্তরাঞ্চলীয় শহর আলেপ্পোতে কয়েক দিন ধরে চলা সংঘর্ষের পর যুদ্ধবিরতি ঘোষণা করেছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সেস (এসডিএফ) ও সরকারি বাহিনীর মধ্যে এই সংঘর্ষ চলছিল।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিবাগত রাত তিনটা থেকে আলেপ্পোর শেখ মাকসুদ, আশরাফিয়েহ ও বানি জায়দ এলাকায় সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। একই সাথে সশস্ত্র গোষ্ঠীগুলোকে ওই এলাকা ছাড়ার জন্য ছয় ঘণ্টার সময়সীমা দেওয়া হয়েছে।

মাঠপর্যায়ের প্রতিবেদনে জানা গেছে, যুদ্ধবিরতির মধ্যেও আলেপ্পোর আশরাফিয়েহ এলাকায় রাষ্ট্রের ইন্টারনাল সিকিউরিটি ফোর্স তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে। গত ৪৮ ঘণ্টায় শেখ মাকসুদ ও আশরাফিয়েহ এলাকা থেকে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ এলাকা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, গত মঙ্গলবার (৬ জানুয়ারি) থেকে শুরু হওয়া সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ২২ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

সূত্র : আলজাজিরা


আরও সংবাদ   বিষয়:  সিরিয়া   যুদ্ধবিরতি ঘোষণা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close