রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দি মুক্তি শুরু
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৪:৪৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের হাতে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো আটক হওয়ার পর ভেনেজুয়েলায় রাজনৈতিক অঙ্গনে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। এরই ধারাবাহিকতায় দেশটির সরকার মানবাধিকার সংস্থাগুলোর কাছে ‘রাজনৈতিক বন্দি’ হিসেবে পরিচিত কয়েকজনকে মুক্তি দিতে শুরু করেছে, যা অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে একটি শুভেচ্ছা বার্তা হিসেবে দেখা হচ্ছে।

গেল শনিবার (৩ জানুয়ারি) ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে ঝটিকা অভিযান চালিয়ে নিকোলাস মাদুরোকে আটক করে যুক্তরাষ্ট্র। তার বিরুদ্ধে নিউইয়র্কে মাদক পাচারের (ড্রাগ ট্রাফিকিং) অভিযোগ আনা হয়েছে। মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর এই প্রথম বড় ধরনের কোনো বন্দি মুক্তির ঘটনা ঘটল।

ভেনেজুয়েলার ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণায় বলেন, ‘জাতীয় ঐক্য এবং শান্তিপূর্ণ সহাবস্থানের’ স্বার্থে উল্লেখযোগ্য সংখ্যক বন্দিকে দ্রুত মুক্তি দেওয়া হবে।’

হোর্হে রদ্রিগেজ বর্তমান অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ভাই। তবে ঠিক কতজন বা কাদের মুক্তি দেওয়া হচ্ছে, সে বিষয়ে তিনি সুনির্দিষ্ট কোনো তথ্য দেননি।

এদিকে, স্পেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মুক্ত পাওয়া ব্যক্তিদের মধ্যে তাদের পাঁচজন নাগরিক রয়েছেন। তাদের একজন ভেনেজুয়েলা ও স্পেনের দ্বৈত নাগরিকত্বের অধিকারী বিশিষ্ট মানবাধিকার কর্মী রোসিও সান মিগুয়েল। তার পরিবার যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমের কাছে মুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ভেনেজুয়েলার কারাগারগুলোতে শত শত রাজনৈতিক বন্দি আটক রয়েছেন বলে ধারণা করা হয়। তবে, এখন পর্যন্ত মাত্র হাতেগোনা কয়েকজনের মুক্তির সংবাদ পাওয়া গেছে।

ভেনেজুয়েলায় রাজনৈতিক বন্দিদের মুক্তি দেওয়া যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের একটি প্রধান দাবি ছিল। বিশেষ করে নির্বাচন বা বিক্ষোভকে কেন্দ্র করে যখনই দেশটিতে সরকারি দমন-পীড়ন তীব্র হয়েছে, তখনই ওয়াশিংটনের পক্ষ থেকে বন্দি মুক্তির চাপ দেওয়া হয়েছে। 

বিশ্লেষকরা মনে করছেন, মাদুরো পরবর্তী যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়া হিসেবেই এই বন্দি মুক্তির পথে হাঁটছে সরকার।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   রাজনৈতিক বন্দি মুক্তি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close