সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
অর্থনীতি
ঢাবিতে দুই দিনের আন্তর্জাতিক ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং সম্মেলন শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬, ৫:১৪ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ইসলামী ফিন্যান্স ও ব্যাংকিং বিষয়ে দুই দিন ব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের মিলনায়তনে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ঢাবির উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। 

‘টেকসই অর্থনৈতিক উন্নয়নে ইসলামী ফিন্যান্স’ প্রতিপাদ্যে ঢাবির ফিন্যান্স বিভাগ ও সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ যৌথভাবে এই সম্মেলন আয়োজন করে।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের শরীয়াহ উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু বকর রফিক, ইউনাইটেড ফিন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অ্যাকাউন্টিং অ্যান্ড অডিটিং অর্গানাইজেশন ফর ইসলামিক ফিন্যান্স ইনস্টিটিউশনসের (এএওআইএফআই) মহাসচিব ওমর মোস্তফা আনসারি বিশেষ অতিথির বক্তব্য রাখেন। 

ঢাবির ফিন্যান্স বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এইচএম মোশারফ হোসেন এবং সেন্ট্রাল শরীয়াহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশের মহাসচিব মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকি আন-নদভী স্বাগত বক্তব্য দেন। সম্মেলন আয়োজক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এম সাদিকুল ইসলাম ধন্যবাদ জ্ঞাপন করেন। 

যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান, যুক্তরাজ্যের ডারহাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হাবিব আহমেদ, ম্যানচেস্টার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইমরানুল হক, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব মালয়েশিয়ার অধ্যাপক ড. হাবিবুল্লাহ জাকারিয়াহ, আইএসআরএ কনসাল্টিং মালয়েশিয়ার সিইও অধ্যাপক ড. এস্কান্দার শাহ মোহাম্মদ রাশিদ এবং এএওআইএফআইয়ের গভর্নেন্স অ্যান্ড এথিক্স বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ফারুক রেজা প্রবন্ধ উপস্থাপন করেন। 

ঢাকা বিশ্ববিদ্যালয় ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জামশেদ এবং ইসলামী ব্যাংক বাংলাদেশের ফার্স্ট অ্যাসিস্টেন্ট ভাইস প্রেসিডেন্ট মুফতি মুহাম্মদ হেদায়েতুল্লাহ অনুষ্ঠান সঞ্চালনা করেন।

অনুষ্ঠানে নিয়াজ আহমদ খান ব্যাংকিং খাতের সাম্প্রতিক সংকট তুলে ধরে বলেন, ‘এ ধরনের সম্মেলন ব্যাংকিং খাতের সংকট উত্তরণে সহায়ক ভূমিকা পালন করতে পারে।’

বিভিন্ন সংকট মোকাবিলায় অ্যাকাডেমিয়া-ইন্ডাস্ট্রির মধ্যে পারস্পরিক সংলাপ, সহযোগিতা ও নেটওয়ার্কিং জোরদার করার ওপর তিনি গুরুত্বারোপ করেন।  

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ‘বাংলাদেশে ইসলামী ফিন্যান্স শিক্ষা’ শীর্ষক পাঁচটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ড. মো. গোলজারে নবী, ঢাকা বিশ্ববিদ্যালয় বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ মানজুরে ইলাহী, বায়তুল মোকাররম জাতীয় মসজিদের ইমাম মুফতি মোহাম্মদ মুহিবুল্লাহিল বাকী আন-নদভী এবং ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অধ্যাপক ড. মোহাম্মদ ওমর ফারুক প্যানেল আলোচনায় অংশ নেন। 

প্যানেল আলোচনা সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্স বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোহাম্মদ কবির হাসান।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   আন্তর্জাতিক ইসলামী ফিন্যান্স   ব্যাংকিং সম্মেলন  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close