শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
সৌদি–আমিরাত দ্বন্দ্বে ইয়েমেনের বিচ্ছিন্নতাবাদী এসটিসিতে ভাঙন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ২:১২ এএম

সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতের (আমিরাত) মধ্যকার দ্বন্দ্ব প্রকাশ্যে আসায় ইয়েমেনের প্রধান বিচ্ছিন্নতাবাদী সংগঠন সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল (এসটিসি) ভাঙনের মুখে পড়েছে; সংগঠনের ভেতরে পরস্পরবিরোধী ঘোষণায় রাজনৈতিক সংকট আরও ঘনীভূত হয়েছে।

শুক্রবার (৯ জানুয়ারি) সৌদি রাষ্ট্রীয় গণমাধ্যমে দেওয়া বক্তব্যে সংগঠনটি ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে বলে জানানো হয়। 

তবে এসটিসি বলছে, সৌদি পৃষ্ঠপোষকতায় শুরু হওয়া আলোচনায় অংশ নেওয়া প্রতিনিধিদলের সঙ্গে তাদের কোনো যোগাযোগ নেই। 

ডিসেম্বরে এসটিসির দখলে যাওয়া দক্ষিণ ও পূর্ব ইয়েমেনের বেশিরভাগ এলাকা সৌদি-সমর্থিত বাহিনী পুনর্দখল করেছে। সৌদি মধ্যস্থতায় আলোচনার জন্য এসটিসির একটি প্রতিনিধিদল রিয়াদে গেলেও সংগঠনের নেতা আইদারুস আল-জুবাইদি সেখানে যোগ না দিয়ে ইয়েমেন ছাড়েন। 

সৌদি নেতৃত্বাধীন জোটের দাবি, আমিরাতের সহায়তায় তিনি আবুধাবির একটি সামরিক বিমানবন্দরে পৌঁছান।

জুবাইদির ঘনিষ্ঠ এক মুখপাত্র বলেন, পুরো কাউন্সিল—নেতাসহ—একমত না হলে সংগঠনের ভবিষ্যৎ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া যাবে না।

এদিকে সৌদি প্রতিরক্ষামন্ত্রী খালিদ বিন সালমান সম্ভাব্য ভাঙনের সিদ্ধান্তকে ‘সাহসী’ আখ্যা দিয়ে দক্ষিণ ইয়েমেন ইস্যুতে সব পক্ষকে নিয়ে সৌদি আরবে সম্মেলনের ঘোষণা দেন। 

উল্লেখ্য, ইয়েমেনের গৃহযুদ্ধে ইরান-সমর্থিত হুথিদের বিরুদ্ধে একসময় সৌদি ও আমিরাত একসঙ্গে লড়লেও ভূরাজনীতি ও তেল উৎপাদনসহ নানা বিষয়ে তাদের মতবিরোধ তীব্র।

সুত্র : রয়টার্স

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close