শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
প্রিয় ক্যাম্পাস
মানারাত ইউনিভার্সিটিতে পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১০ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বর্ণাঢ্য আয়োজনে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে শেষ হয়েছে পঞ্চম এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড ২০২৫। 

শুক্রবার (৯ জানুয়ারি) ঢাকার সাভারের আশুলিয়ায় বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের অডিটোরিয়ামে গ্র্যান্ড ফিনালের মধ্য দিয়ে পঞ্চম আসরের অলম্পিয়াড সম্পন্ন হয়। 

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার সাবেক সচিব মো. মনিরুল ইসলাম।

জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রধান রফিকুজ্জামান রুমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহমেদ এবং ইউএনডিপি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস মো. আবদুল কাইয়ুম। 

অনুষ্ঠানে বক্তব্য দেন স্কুল অব ইঞ্জিনিয়ারিং, সায়েন্স অ্যান্ড টেকনোলজির ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এএইচএম আবু সাঈদ। 

সাংবাদিকতা ও গণমাধ্যমে আগ্রহী শিক্ষার্থীদের নিয়ে দেশের প্রথম ও ব্যতিক্রমধর্মী এ আয়োজন করে আসছে বিশ্ববিদ্যালয়ের জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ। প্রতি বছরের মতো এবারের আয়োজনেও অংশ নিতে সারাদেশের বিভিন্ন কলেজ ও মাদরাসার দুই হাজারেরও বেশি ছাত্রছাত্রী ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করেন। তাদের মধ্যে থেকে প্রাথমিক ও বাছাই পর্বে উত্তীর্ণ তিন শতাধিক শিক্ষার্থী গ্র্যান্ড ফিনালে অংশ নেন। 

সকালে গ্র্যান্ড ফিনালের চূড়ান্ত পর্বের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে বাদ জুমা সমাপনী অনুষ্ঠান, পুরস্কার বিতরণী ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মাসব্যাপী এই আয়োজনের পর্দা নামে। চূড়ান্ত প্রতিযোগিতায় উত্তীর্ণ প্রতিযোগীদের নগদ অর্থ, স্মারক ও সনদ দেয়া হয়। 

অনুষ্ঠানে জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগ কর্তৃক প্রকাশিত ‘জেএমএস টাইমস’ পত্রিকার মোড়ক উন্মোচন করেন অতিথিরা।
 
পঞ্চম মিডিয়া অলিম্পিয়াড উপলক্ষে রং-বেরংয়ের ফেস্টুন, ব্যানার, পতাকা ও নজরকাড়া আলপোনায় সাজানো হয় অনুষ্ঠানস্থলসহ ক্যাম্পাস এলাকা। 

প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের ডেপুটি রেজিস্ট্রার (ইনচার্জ) রফিকুল ইসলাম রিমনের উপস্থাপনায় অনুষ্ঠানে দেশাত্মবোধক ও ইসলামিক গানসহ গান করেন এমআইইউ কালচারাল ক্লাব ও তুরাগ শিল্পী গোষ্ঠীর শিল্পীরা।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  মানারাত ইউনিভার্সিটি   এমআইইউ মিডিয়া অলিম্পিয়াড  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close