শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
খেলাধুলা
বিসিবি সভাপতির হুঁশিয়ারি, পরিচালককে কারণ দর্শানোর নির্দেশ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ৯:৪৮ এএম আপডেট: ১১.০১.২০২৬ ১০:০২ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

সাবেক অধিনায়ক তামিম ইকবাল সম্পর্কে বিতর্কিত মন্তব্যের কারণে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামকে সতর্ক করেছেন বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। একইসঙ্গে তিনি নাজমুলকে নিজের বক্তব্যের ব্যাখ্যা বা ‘রিজয়েন্ডার’ দেওয়ার নির্দেশও দিয়েছেন।

শনিবার (১০ জানুয়ারি) রাতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির আঞ্চলিক ক্রিকেট সেন্টারের আয়োজনে ‘জিএনসি স্কুল ক্রিকেট’ টুর্নামেন্টের জার্সি ও ট্রফি উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম। সেখানেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি এ কথা জানান।

তামিম ইকবালকে নিয়ে পরিচালকের মন্তব্যে অসন্তোষ প্রকাশ করে বিসিবি সভাপতি বলেন, “তিনি তার ব্যক্তিগত ফেসবুক থেকে এটা লিখেছেন। আমরা তাকে বলেছি একটা রিজয়েন্ডার দিতে। আমার মনে হয়েছে, বাংলাদেশ জাতীয় দলের একজন অধিনায়ক হিসেবে তামিম যে পারফর্ম করেছে, তাকে নিয়ে কিছু লেখার আগে আমাদের একটু চিন্তা করার ও সম্মান দেখানোর দরকার ছিল।”

‘রিজয়েন্ডার’ দেওয়াকে কারণ দর্শানোর নোটিশ বলা যায় কি না এমন প্রশ্নের জবাবে বুলবুল বলেন, “হ্যাঁ।’ তিনি আরও জানান, আগামী ২৪ জানুয়ারি সম্ভাব্য বোর্ড সভায় বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হবে। তিনি বলেন, ‘তিনি (নাজমুল) নিজেও একজন পরিচালক। আমাদের বোর্ড মিটিং আছে, তখন আমরা বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলব।”

বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়ে এমনিতেই নানামুখী চাপে রয়েছে বিসিবি। এমন উত্তপ্ত পরিস্থিতিতে বোর্ড পরিচালকদের লাগামহীন মন্তব্য বিসিবির জন্য নতুন কোনো ‘উটকো ঝামেলা’ কি না, এমন প্রশ্ন করা হলে ‘নো কমেন্টস’ বলে এড়িয়ে যান বিসিবি সভাপতি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  বিসিবি সভাপতি   হুঁশিয়ারি   পরিচালক   নির্দেশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

খেলাধুলা- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close