শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
রাবিতে আওয়ামীপন্থি কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
রাবি করেসপন্ডেন্ট
প্রকাশ: রোববার, ১১ জানুয়ারি, ২০২৬, ১১:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শের-ই-বাংলা হলের আওয়ামীপন্থি এক কর্মকর্তাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় নেতাকর্মীরা। 

রোববার (১১ জানুয়ারি) বিকাল ৪টায় অফিস শেষে বাড়ি ফেরার পথে নগরীর মেহেরচন্ডি কড়াইতলা মোড়ে কিছু স্থানীয় নেতাকর্মী তাকে আটক করে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

তিনি শের-ই-বাংলা হলের সেকশন অফিসার। তার নাম হানিফ মো. পলাশ। তিনি নগরীর পবা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন।

মতিহার থানার ওসি আবুল কালাম আজাদ জানায়, ‘হানিফ মো. পলাশ রাজশাহীর পবা উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি উপজেলা যুবলীগের সভাপতির দায়িত্বে ছিলেন। 

তার বিরুদ্ধে ২০২৪ সালের ৫ আগস্ট নগরীর বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা একটি মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে নাম রয়েছে। জনগন তাকে ধরে পুলিশে খবর দেয়।

এ ছাড়া তিনি রাজশাহী-৩ আসনের আত্মগোপনে থাকা সাবেক সংসদ সদস্য আয়েন উদ্দিনের ঘনিষ্ঠ সহযোগী হিসেবেও পরিচিত। গ্রেফতারকৃত পলাশের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  রাবি   আওয়ামীপন্থি   পুলিশ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close