শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
আন্তর্জাতিক
আবার ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ৪:৪৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আবার ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনা বিরাজ করছে। ভারতের সংবাদমাধ্যম নিউজ এইটিনের প্রতিবেদন বলা হয়, জম্মু-কাশ্মীর সীমান্তে একাধিক ড্রোন উড়তে দেখা গেছে।  ।

রোববার (১১ জানুয়ারি) সন্ধ্যায় আন্তর্জাতিক সীমান্ত এবং লাইন অফ কন্ট্রোলের বিভিন্ন এলাকায় বেশ কয়েকটি ড্রন দেখা যায়। এরপর ভারতের নিরাপত্তাবাহিনী হাই অ্যালার্ট ঘোষণা করেছে।

প্রতিবেদনে বলা হয়, শুধু ভারতীয় এলাকায় সন্দেহভাজন ড্রোন নয়, জম্মু-কাশ্মীরে একটি সন্দেহজনক স্যাটেলাইট ফোনের সিগন্যালও চিহ্নিত করে ভারতীয় সেনাবাহিনী। সেনাবাহিনী অনুমান করছে, জম্মুতে পাকিস্তান থেকে অনুপ্রবেশের সংকেত পাঠাতে এই স্যাটেলাইট ফোন ব্যবহার করা হচ্ছিল। এই দুই ঘটনার পরই জম্মু-কাশ্মীরে যৌথ অভিযান শুরু করে দেশটির নিরাপত্তা বাহিনী।

এতে বলা হয়, রোববার নিয়ন্ত্রণরেখার কাছে পাকিস্তানের দিক থেকে একাধিক সন্দেহজনক ড্রোন উড়তে দেখা গেছে। নজরে আসার সঙ্গে সঙ্গে দেশটির সেনাবাহিনী তৎপর হয়। ড্রোনগুলো গুলি করে নামানোর আগেই পাকিস্তান সীমান্তের ভেতরে চলে যায়।

প্রতিবেদনে আরও বলা হয়, এদিন সন্ধ্যা ৬টা ২৫ মিনিটে পুঞ্চ জেলার মানকোট সেক্টরে টোপার দিকে একটি ড্রোন দেখা যায়। প্রায় দশ মিনিট পর রাজৌরি সেক্টরের খাব্বার গ্রামের উপরে দ্বিতীয় একটি ড্রোন দেখা যায়, যা থেকে আলো জ্বলছিল এবং নিভছিল। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে সাম্বার রামগড় সেক্টরের চক বরবল গ্রামের ওপরে আরও একটি ড্রোনের মতো বস্তু দেখা যায়, সেটিরও একইভাবে আলো জ্বলছিল।

নিউজ এইটিনের প্রতিবেদনে আরও বলা হয়, এদিন বিকাল সাড়ে তিনটায় জম্মু থেকে উত্তর-পশ্চিম দিকে ১৮ কিলোমিটার দূরে আন্তর্জাতিক সীমান্তের কাছে কানাচক থানা এলাকায় একটি স্যাটেলাইট ফোনে সন্দেহজনক সাঙ্কেতিক আদান-প্রদান চিহ্নিত করে ভারতের নিরাপত্তা বাহিনী। সম্ভবত এই স্যাটেলাইট ফোন ব্যবহার করে অনুপ্রবেশকারীদের সংকেত দেওয়া হচ্ছিল। এরপর সন্ধ্যার দিকে সীমান্ত এলাকায় একাধিক সন্দেহজনন ড্রোনের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  ভারত   পাকিস্তান   উত্তেজনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close