সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
আন্তর্জাতিক
ইরানের নেতারা বৈঠকে বসতে চায়, প্রস্তুতি চলছে: ট্রাম্প
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ২:০৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরান আলোচনায় বসতে আগ্রহী বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, সে লক্ষ্যেই একটি বৈঠকের প্রস্তুতি নেওয়া হচ্ছে। বার্তা সংস্থা এএফপি এ তথ্য জানিয়েছে।

রোববার (১১ জানুয়ারি) এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইসলামিক প্রজাতন্ত্র ইরানে চলমান সরকারবিরোধী ব্যাপক বিক্ষোভের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সম্ভাব্য সামরিক পদক্ষেপের হুঁশিয়ারি দেওয়ার পর ইরানের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন।

ট্রাম্প বলেন, “ইরানের নেতারা ফোন করেছেন। একটি বৈঠকের আয়োজন করা হচ্ছে। তারা আলোচনা করতে চান।”

এর আগে ইরানে বিক্ষোভ দমনে সহিংসতা চলতে থাকলে ‘শক্তিশালী বিকল্প’ বিবেচনার কথা জানান ট্রাম্প। সেই প্রেক্ষাপটেই আলোচনার এই উদ্যোগকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে কঠিন এক রাজনৈতিক সংকটের মুখোমুখি দাঁড়িয়ে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। গত ২৮ ডিসেম্বর মূল্যস্ফীতি ও দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে শুরু হওয়া বিক্ষোভ এখন রূপ নিয়েছে সরকারবিরোধী এক গণবিস্ফোরণে।

দেশজুড়ে এখন বিক্ষোভের আগুন জ্বলছে। রাজধানী তেহরান থেকে শুরু করে মাশহাদ, ইসফাহানসহ অন্তত ১০০টি শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। রাজপথগুলো এখন বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর লড়াইয়ে রণক্ষেত্রে পরিণত হয়েছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ট্রাম্প   ইরান  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close