শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
অর্থনীতি
ঢাকা বাণিজ্য মেলায় পণ্যের দাম-মান নিয়ে অভিযোগ
মাহবুব আলম প্রিয়, রূপগঞ্জ (নারায়ণঞ্জ)
প্রকাশ: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‎চলতি বছরের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় দর্শনার্থীদের যাতায়াতে ভোগান্তি নেই বললেই চলে। রাজধানী ও আশপাশের জেলা থেকে বিশেষ পরিবহন ও বিকল্প সড়ক ব্যবহারের সুযোগ থাকায় যানজট ছাড়াই মেলায় আসতে পারছেন দর্শনার্থীরা। তবে, যাতায়াতে স্বস্তি মিললেও পণ্যের দাম ও মান নিয়ে বরাবরের মতই কিছু অভিযোগ শোনা যাচ্ছে।

মেলায় ঘুরে দেখা যায়, দেশি-বিদেশি অসংখ্য স্টল ও প্যাভিলিয়নের পাশাপাশি হরেক পণ্যের স্টলে ভিড় করছেন দর্শনার্থীরা। কথা হয় নলপাথর থেকে ঘুরতে আসা গৃহিণী মিরা জাহান আক্তারের সাথে। তিনি বলেন, ‘মেলার কিছু পণ্যকে নিউমার্কেট আর গুলিস্তানের মনে হয়েছে। আর প্রসাধনী সামগ্রী চকবাজারের। ফলে, বিদেশী পণ্যগুলো নিয়ে সন্দেহ রয়েছে। দেখা গেছে ব্যানারে লেখা ইরানি, তুর্কির স্টল। কিন্তু ভেতরে মালামাল দেশি। এসব নিয়ে ভোক্তা অধিকার ও সংশ্লিষ্টদের দৃষ্টি দেয়া জরুরি।’

রাজধানীর নয়াবাজার এলাকা থেকে ঘুরতে আসা তরিকুল ইসলাম বলেন, ‘মেলায় প্রায় প্রতি বছর আসা হয়।  এবারই দেখলাম যানজটহীন পরিবেশ। মেলার অভ্যন্তরেও স্টলগুলো সুন্দর সাজানো গোছানো। পরিবার নিয়ে ঘুরে ভালো লাগছে৷’ 

গোয়ালপাড়া থেকে আসা গৃহিণী ডলি আক্তার বলেন, ‘মেলার স্থায়ী প্যাভিলিয়নের নান্দনিক ভবনেই মূল আকর্ষণ।  পাশাপাশি একই ছাঁদের নিচে দেশি-বিদেশি গুণগত মান সম্পন্ন পণ্য পাওয়া যায়৷ দেশি-বিদেশি প্যাভিলিয়ন এ বছর চমৎকার করে সাজানো হয়েছে। ঝামেলা মুক্ত মনে হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  ঢাকা বাণিজ্য মেলা   পণ্যের দাম   মান   অভিযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close