শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
উত্তাল শাবিপ্রবির ক্যাম্পাস, মধ্যরাতে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ২:০৬ এএম

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় ছাত্র সংসদের (শাকসু) নির্বাচনের তারিখ নির্ধারণের পর ক্যাম্পাসে উত্তাপ বেড়েছে। ২৮ বছর পর শাকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ইলেকশন কমিশনের (ইসি) প্রজ্ঞাপনের কারণে শিক্ষার্থীরা মধ্যরাতে বিক্ষোভে নেমেছেন।

দীর্ঘদিন পর শাকসু নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছিল আগামী ২০ জানুয়ারি। শিক্ষার্থীদের মধ্যে প্রচারণা ও প্রস্তুতি শুরু হলে ক্যাম্পাসের পরিবেশ উৎসবমুখর হয়ে উঠেছিল।

সোমবার (১২ জানুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ নির্বাচন কমিশন একটি প্রজ্ঞাপন জারি করে। এতে বলা হয়েছে, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচনের আগে কোনো ধরনের নির্বাচনের আয়োজন করা যাবে না। এই প্রজ্ঞাপনের প্রভাবে শাকসু নির্বাচন স্থগিত হতে পারে বলে মন্তব্য করেছেন শাকসু নির্বাচন কমিশনের মুখপাত্র অধ্যাপক ড. নজরুল ইসলাম।

অধ্যাপক ড. নজরুল ইসলাম বলেন, “ইসির এই প্রজ্ঞাপন যদি চূড়ান্ত হয়, তাহলে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের সমন্বয়ে শাকসু নির্বাচন স্থগিত করা হতে পারে।”

এদিকে এই ঘোষণার পর ক্যাম্পাসের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেছেন। বিশ্ববিদ্যালয়ের গোল চত্বর থেকে মিছিল নিয়ে তারা নির্বাচন কমিশনের কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় শিক্ষার্থীরা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষনি যুদ্ধ’, ‘শাকসু মোদের অধিকার, রুখে দেয়ার সাধ্য কার’, ‘শাকসু নিয়ে তালবাহানা, চলবে না চলবে না’-সহ বিভিন্ন স্লোগান দেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে ইসির এই স্থগিতাদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ও হুঁশিয়ারি দিয়ে বলেন, শিক্ষার্থীদের প্রাণের দাবি ছাত্র সংসদ নির্বাচন নিয়ে কোনো টালবাহানা সহ্য করা হবে না। দাবি আদায় না হলে আগামীতে শাবিপ্রবি থেকে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  শাবিপ্রবির   ক্যাম্পাস   বিক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close