শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ঢাবির সাবেক প্রক্টরকে বিভাগের চেয়ারম্যান পদ থেকে অপসারণ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৩:৫৫ এএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রাব্বানীকে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান পদ থেকে অপসারণ করা হয়েছে।

গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়াজ আহমদ খান এই সিদ্ধান্তের অনুমোদন করেন।

প্রশাসনিক সূত্র জানায়, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন বিভাগটির চেয়ারম্যানের পদ থেকে গোলাম রাব্বানীকে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে। বিভাগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে কলা অনুষদের ডিনকে।

ঢাকার সিএমএম আদালতে অধ্যাপক গোলাম রাব্বানীর বিরুদ্ধে একটি মামলার তদন্ত চলছে। এটি বিশ্ববিদ্যালয় প্রশাসনের নজরে আসায় তারা আইনি মতামত নিয়ে তাঁকে অপসারণের সিদ্ধান্ত নেয়।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঢাবি   প্রক্টর   চেয়ারম্যান  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close