রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
আন্তর্জাতিক
এক ধাক্কায় ১৬ স্যাটেলাইট হারাল ভারত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৪:০১ এএম

মহাকাশ মিশনে বড় হোঁচট খেয়েছে ভারত। সোমবার (১২ জানুয়ারি) দেশটির পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের (পিএসএলভি) ১৬টি স্যাটেলাইট বহনকারী মিশন সি-৬২ উৎক্ষেপণের পর অস্বাভাবিক পরিস্থিতির মুখে পড়েছে।

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) জানিয়েছে, রকেটের তৃতীয় ধাপে একটি বিচ্যুতি লক্ষ্য করা গেছে। খবর এনডিটিভির।

ইসরোর চেয়ারম্যান ড. ভি নারায়ণন বলেন, আমরা প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করছি। যত দ্রুত সম্ভব বিস্তারিত জানানো হবে। তবে মিশনটি সফল নাকি ব্যর্থ, সে বিষয়ে কোনো মন্তব্য করেননি তিনি।

পিএসএলভির ৬৪তম মিশন পিএসএলভি-সি৬২ আজ (সোমবার) স্থানীয় সময় সকাল ১০টা ১৮ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ করা হয়।

ইসরোর তথ্য অনুযায়ী, উৎক্ষেপণের পর প্রথম কয়েক মিনিট সব ঠিকঠাক ছিল। চার ধাপবিশিষ্ট পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকলের প্রথম ও দ্বিতীয় ধাপ স্বাভাবিকভাবে কাজ করেছে। তবে তৃতীয় ধাপে সমস্যা দেখা দেয়। এ সময় রকেটের গতিপথে একটি বিচ্যুতি লক্ষ্য করা যায়।

সাধারণত পিএসএলভির তৃতীয় ধাপে কোনো অস্বাভাবিকতা দেখা দিলে তা প্রায় সম্পূর্ণ মিশন ব্যর্থতার কারণ হয়ে দাঁড়ায়।

পিএসএলভি-সি৬২-কে লঞ্চ ভেহিকলটির ‘কামব্যাক’ হিসেবে দেখা হচ্ছিল। ২০২৫ সালে পিএসএলভির মাধ্যমে মাত্র একটি রকেট উৎক্ষেপণ করা হয়েছিল, সেটিও ব্যর্থতায় পর্যবসিত হয়। সেই ব্যর্থতাও রকেটের তৃতীয় ধাপেই ঘটেছিল বলে সে সময় জানিয়েছিল ইসরো।

পিএসএলভি-সি৬২-তে মোট ১৬টি উপগ্রহ বহন করা হচ্ছিল। এর মধ্যে ইওএস-এন১ এবং প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) উন্নত একটি গোয়েন্দা স্যাটেলাইট ‘অন্বেষা’ও ছিল।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  স্যাটেলাইট   ভারত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close