শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      
আন্তর্জাতিক
ইরান যুদ্ধ ও আলোচনা দুটির জন্যই প্রস্তুত: আব্বাস আরাগচি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৩ জানুয়ারি, ২০২৬, ৮:৩৪ এএম আপডেট: ১৩.০১.২০২৬ ৮:৫৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি জানিয়েছেন, তেহরান প্রয়োজনে সংঘাত মোকাবিলা করতে যেমন প্রস্তুত, তেমনি কূটনৈতিক আলোচনার পথও খোলা রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকিমূলক বক্তব্যের পর সোমবার তিনি এ মন্তব্য করেন।

তেহরান বিক্ষোভকারীদের হত্যা করলে যুক্তরাষ্ট্র কঠোর পদক্ষেপ নেবে বলে রোববার (১১ জানুয়ারি) নতুন করে হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পদক্ষেপের মধ্যে সামরিক অভিযানের বিষয়ও আছে। এ প্রেক্ষাপটে সোমবার রাষ্ট্রীয় টেলিভিশনে আব্বাস আরাগচি বলেছেন, তার দেশ যুদ্ধ চায় না। কিন্তু যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত আছে।

তেহরানে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় আরাগচি বলেন, তারা আলোচনার জন্যও প্রস্তুত আছেন। তবে সেটি ন্যায্য ও পরস্পরের প্রতি সম্মানের ভিত্তিতে হতে হবে। 

এদিকে ইরানি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এসমাইল বাঘাই বলেছেন, “কূটনৈতিক সম্পর্কে ঘাটতি স্বত্ত্বেও আরাঘচি ও ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের মধ্যে যোগাযোগের একটি চ্যানেল খোলা আছে। ইরানে যুক্তরাষ্ট্রের কোনো কূটনৈতিক উপস্থিতি না থাকলেও প্রয়োজন হলে বার্তা আদান-প্রদান হয়।”

এর আগে বিদেশি কূটনীতিকদের সঙ্গে বৈঠকের সময় আব্বাস আরাগচি বলেন, “দেশজুড়ে চলমান বিক্ষোভগুলোকে ইচ্ছাকৃতভাবে হিংসাত্মক ও রক্তক্ষয়ী সংঘাতে রূপ দেওয়া হয়েছিল। এর উদ্দেশ্য ছিল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের জন্য একটি অজুহাত তৈরি করা। কিন্তু বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে।”

আর ফ্লোরিডা থেকে ওয়াশিংটন ডিসিতে যাওয়ার পথে এয়ার ফোর্স ওয়ানে রোববার সাংবাদিকদের ট্রাম্প বলেন, “তিনি সামরিক পদক্ষেপের হুমকি দেওয়ার পর ইরানের নেতৃত্ব যোগাযোগ করেছে। তারা আলোচনা করতে চায়। একটি বৈঠকের ব্যবস্থা করা হচ্ছে।”

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   যুদ্ধ   আলোচনা   আব্বাস আরাগচি  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close