রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
নির্বাচন ও ইসি
১৭ জানুয়ারি পোস্টাল ভোট ব্যবস্থাপনায় প্রশিক্ষণ
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ১:০৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

নির্বাচন কমিশন (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ভোট ব্যবস্থাপনায় ১৪২ জন কর্মকর্তা-কর্মচারীকে প্রশিক্ষণ দেবে। আগামী শনিবার (১৭ জানুয়ারি) প্রশিক্ষণের আয়োজন করা হবে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়।

প্রশিক্ষণার্থীদের মধ্যে থাকবেন বিভিন্ন জেলার অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা তথ্য অফিসারসহ সহকারী কমিশনার সমপর্যায়ের কর্মকর্তারা।

প্রশিক্ষণে পোস্টাল ভোট ব্যবস্থাপনার প্রতিটি ধাপ বাস্তবভিত্তিকভাবে তুলে ধরা হবে। বিশেষ করে ডাক বিভাগের মাধ্যমে প্রাপ্ত পোস্টাল ভোটের খাম যাচাই, নির্ধারিত সফটওয়্যারের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে তথ্য সংরক্ষণ, স্বয়ংক্রিয়ভাবে ফরম-১২ প্রস্তুত এবং নিরাপদভাবে প্রিজাইডিং অফিসারের কাছে হস্তান্তরের পদ্ধতি বিস্তারিতভাবে উপস্থাপন করা হবে।

ইসির সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পোস্টাল ভোটের স্বচ্ছতা, নির্ভুলতা ও সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যে নিবন্ধনকারীরা ব্যালট পেপার হাতে পেয়েছেন৷ তারা আগামী ২১-২৫ জানুয়ারি ভোট দিয়ে তা ফেরত পাঠাবেন।
পোস্টাল ব্যালটের ভোট গণনা হবে ভোটের দিন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  পোস্টাল ভোট   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close