শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
প্রিয় ক্যাম্পাস
গাকৃবিতে হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাসের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৪ জানুয়ারি, ২০২৬, ৬:৪৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শিক্ষার্থীদের সামাজিক উদ্যোক্তা তৈরির সবচেয়ে বড় প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৫–২৬-এর গ্র্যান্ড ফিনালে।

গতকাল সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি’র তত্ত্বাবধানে বেগম সুফিয়া কামাল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্ব।

এ সময় ছয়টি দল—টিম এভেনলো, টিম কার্বোডিট, টিম ইকোফিনস, টিম রেস্কিউহারভেস্ট, টিম কর্নোভা ও টিম সেলুথিয়া—তাদের উদ্ভাবনী ও সামাজিকভাবে প্রভাবশালী ব্যবসায়িক ধারণা উপস্থাপন করে। বিচারকদের মূল্যায়নে টিম রেস্কিউহারভেস্ট চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়। টিম এভেনলো প্রথম রানার্সআপ এবং টিম কার্বোডিট দ্বিতীয় রানার্সআপ নির্বাচিত হয়।

আইকিউএসি’র পরিচালক প্রফেসর ড. নাসরীন আক্তার আইভীর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এম. ময়নুল হক, ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম।

ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান জানান, হাল্ট প্রাইজের এই আয়োজন আমাদের শিক্ষার্থীদের উদ্ভাবনী শক্তি ও নেতৃত্বের সক্ষমতার উজ্জ্বল প্রতিফলন। সামাজিক সমস্যা সমাধানে তরুণদের এগিয়ে আসার যে সাহস হাল্ট প্রাইজ সৃষ্টি করছে, তা সত্যিই প্রশংসনীয়। এখান থেকেই ভবিষ্যতের সফল সামাজিক উদ্যোক্তারা গড়ে উঠবে বলে আমি বিশ্বাস করি।

উল্লেখ্য, হাল্ট প্রাইজ ২০১০ সালে প্রতিষ্ঠিত একটি আন্তর্জাতিক সামাজিক উদ্যোক্তা তৈরির প্ল্যাটফর্ম, যা শিক্ষার্থীদের উদ্ভাবনী ব্যবসায়িক ধারণার মাধ্যমে বিশ্বে বড় সামাজিক সমস্যার টেকসই সমাধানে অনুপ্রাণিত করে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  গাকৃবি   হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close