শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
আন্তর্জাতিক
ইরানের সঙ্গে বাণিজ্য অব্যাহত রাখার ঘোষণা রাশিয়ার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ১:২৪ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সঙ্গে বাণিজ্যে জড়িত দেশগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্ক আরোপের ঘোষণার প্রভাব রাশিয়া–ইরান বাণিজ্যিক সম্পর্কে পড়বে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ।

বুধবার (১৪ জানুয়ারি) মস্কোতে এক সংবাদ সম্মেলনে লাভরভ বলেন, ‘আমাদের অবশ্যই কাজ চালিয়ে যেতে হবে। ইরান ও অন্যান্য অর্থনৈতিক অংশীদারদের সঙ্গে আমাদের যে চুক্তি রয়েছে, সেটি বাস্তবায়ন করতে হবে।

ইরানকে কোণঠাসা করার জন্য যুক্তরাষ্ট্র যেভাবে শুল্কবৃদ্ধির পদক্ষেপ নিয়েছে, সেটির সমালোচনা করেছে ক্রেমলিন।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যখন মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি শক্তিশালী দেশ এই ধরনের অপ্রীতিকর পদ্ধতি অবলম্বন করে, তখন এর অর্থ কেবল একটিই–– প্রতিযোগিতামূলক বাজারে আমেরিকার অবস্থান ক্রমেই দুর্বল হয়ে পড়ছে।’

এর আগে, চীনও যুক্তরাষ্ট্রের শুল্কবৃদ্ধির ঘোষণা প্রত্যাখ্যান করে ইরানের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক বজায় রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

সুত্র: বিবিসি

কেকে/এলএ





আরও সংবাদ   বিষয়:  ইরান   বাণিজ্য   রাশিয়ার  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close