শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
আন্তর্জাতিক
ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সৌদি আরবের কঠোর বার্তা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:১৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানে বিক্ষোভ দমনে বলপ্রয়োগের অভিযোগে যুক্তরাষ্ট্রের হামলার হুমকির মধ্যেই অবস্থান পরিষ্কার করেছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে নিজেদের ভূমি বা আকাশসীমা ব্যবহারের অনুমতি দেবে না বলে জানায় দেশটি।

বুধবার (১৪ জানুয়ারি) সৌদির সরকার ও সেনাবাহিনীর অন্তত দুটি সূত্র একটি আন্তর্জাতিক বার্তা সংস্থাকে এ তথ্য জানিয়েছে বলে নিশ্চিত করেছে সৌদি সংবাদমাধ্যম আল আরাবিয়া। সেনাবাহিনী সংশ্লিষ্ট সূত্রটি বলেছে, ‘ইরানের বিরুদ্ধে কোনো ধরনের সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না সৌদি আরব। বিষয়টি তেহরানকে জানিয়ে দেয়া হয়েছে। এক্ষেত্রে সৌদির আকাশসীমা এবং ভূমিও ব্যবহার করা যাবে না।’

সরকার সংশ্লিষ্ট অপর সূত্রটিও এ তথ্য নিশ্চিত করে বলেছে, ইরানকে এ ব্যাপারে বার্তা পৌঁছে দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও অন্যান্য সামরিক অবকাঠামো রয়েছে। এর মধ্যে সৌদি আরবের রাজধানী রিয়াদ থেকে ৬০ কিলোমিটার দূরে প্রিন্স সুলতান বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সেনা এবং সামরিক সরঞ্জাম রয়েছে।

ইরানের এক কর্মকর্তা বুধবার বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটিগুলোতে পাল্টা হামলা চালানো হবে। এমন হুমকির মুখে যুক্তরাষ্ট্র কাতারসহ বিভিন্ন দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে।

কাতারের দোহায় অবস্থিত আল-উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে মার্কিনিদের সবচেয়ে বড় ঘাঁটি। সেখানে প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন। গত বছরের জুনে ইরানের পারমাণবিক অবকাঠামোতে মার্কিন হামলার পর আল-উদেইদ ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ছুড়েছিল ইরান।

প্রসঙ্গত, ইরানে ‘বিক্ষোভকারীদের হত্যার’ অভিযোগ তুলে দেশটিতে ক্রমাগত হামলার হুমকি দিয়ে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরানে বিক্ষোভ এরই মধ্যে নিয়ন্ত্রণে এসেছে। নিরাপত্তা বাহিনীর তৎপরতায় ধীরে ধীরে শান্ত হচ্ছে ইরানের প্রধান শহরগুলো। তবে মার্কিন হামলার হুমকি এখনো জারি আছে।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ইরান   যুক্তরাষ্ট্র   সৌদি আরব   কঠোর বার্তা  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close