শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
আন্তর্জাতিক
কাতারের সামরিক ঘাঁটি থেকে সেনাদের সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৩:৩৮ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর নিরাপত্তা বাড়াতে কাতারের আল উদেইদ ঘাঁটি থেকে সৈন্য সরাচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পাল্টা হামলার হুমকিকে ‘সতর্কতামূলক পদক্ষেপ’ হিসেবে দেখা হচ্ছে।

ট্রাম্প প্রশাসনের একজন কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসির মার্কিন অংশীদার সিবিএস নিউজ। কাতার সরকারের দেওয়া একটি বিবৃতিতে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে ‘বর্তমান আঞ্চলিক উত্তেজনার প্রতিক্রিয়া’ হিসেবে যুক্তরাষ্ট্র ওই পদক্ষেপ নিয়েছে।

মধ্যপ্রাচ্যে অবস্থিত সবচেয়ে বড় ওই মার্কিন সামরিক ঘাঁটিতে প্রায় ১০ হাজার সেনা রয়েছে বলে জানা যায়।

এর আগে, গত বছরের জুনে মার্কিন হামলার জবাবে কাতারে অবস্থিত যুক্তরাষ্ট্রের ওই বিমান ঘাঁটিকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল ইরান।

ইরানে বিক্ষোভকারীদের মৃত্যুদণ্ড কার্যকর করা হলে ‘কঠোর পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

ইরানের বিক্ষোভকারীদের রক্ষায় যুক্তরাষ্ট্র পদক্ষেপ নিতে পারে বলে ধারণা করা হচ্ছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র হামলা চালালে এবারও মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সেনা ঘাঁটিতে হামলা চালানোর হুমকি দিয়েছে তেহরান।

কাতারসহ মধ্যপ্রাচ্যের যেসব মার্কিন সামরিক ঘাঁটি রয়েছে, সেগুলো হামলার লক্ষ্যবস্তু হতে পারে বলে ইতোমধ্যে ইরান প্রতিবেশী দেশগুলোকে সতর্ক করেছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে।

এমন পরিস্থিতির মধ্যে আল উদেইদ বিমান ঘাঁটি থেকে মার্কিন সেনা সরানোর খবর এলো।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কাতার   সামরিক ঘাঁটি   যুক্তরাষ্ট্র  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close