সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
জাবিতে ক্লাসরুম সংকট নিরসনের দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচি
জাবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ২:৪৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বৈষম্য নিরসন ও ক্লাসরুম সংকটের সমাধানের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ইংরেজি বিভাগের শিক্ষার্থীরা। বারবার আলোচনার পরেও রুম সংকট সমাধান না হওয়ায় এ অবস্থান কর্মসূচি পালন করে তারা।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুর পৌনে ১২ টায় নতুন কলাভবন থেকে মিছিল নিয়ে রেজিস্ট্রার ভবনে গিয়ে পরবর্তীতে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে ইংরেজি বিভাগের শিক্ষার্থী। 

এ সময় তারা ‘জ্বালোরে জ্বালো-আগুন জ্বালো’, ‘ইংরেজি বিভাগের রুম কোথায়-প্রশাসন জবাব চাই’, ‘আমাদের প্রতি বৈষম্য কেন-প্রশাসন জবাব চাই’, ‘পড়ালেখার সুযোগ চাই-দিতে হবে দিতে হবে’,  ‘ক্লাস করার রুম চাই - দিতে হবে দিতে হবে’, ‘আমাদের সাথে টালবাহানা - চলবেনা চলবেনা’, ‘প্রশাসনের মূলা - মানিনা মানবোনা’ ইত্যাদি স্লোগান দিতে থাকে। 

বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় কর্মসূচিতে অন্য শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। 

বিভাগের ৫০তম আবর্তনের শিক্ষার্থী তাহমিনা বিনতে তৃষা বলেন, ‘আমরা ইংরেজি বিভাগের মাস্টার্স পর্যায়ের শিক্ষার্থীরা-প্রতিটি ব্যাচে প্রায় ৯০ জন করে শিক্ষার্থী। আমি জানি না, এই ক্যাম্পাসে আর কোনো বিভাগ আছে কিনা যেখানে এত বেশি শিক্ষার্থী থাকা সত্ত্বেও মোট রুম সংখ্যা মাত্র আড়াইটি। এই আড়াইটি রুমে কোনোভাবেই আমাদের ক্লাস পরিচালনা করা সম্ভব নয়-এটা বাস্তবতা, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই।’ 

‘আরও দুঃখজনক বিষয় হলো-বিগত সময়ে আমরা আমাদের শিক্ষকসহ একাধিকবার অন্য একটি বিভাগে ক্লাস করতে গিয়েছি। সেখানে আমাদের সঙ্গে অত্যন্ত অশোভন ও অপমানজনক আচরণ করা হয়েছে। আমাদের শিক্ষক ও শিক্ষার্থীদের সরাসরি ক্লাসরুম থেকে বের করে দেওয়া হয়েছে। একটি বিশ্ববিদ্যালয়ে, সহশিক্ষা ও সহাবস্থানের পরিবেশে, এ ধরনের ঘটনা আমাদের জন্য চরম লজ্জাজনক ও হতাশাজনক।’

তিনি আরো বলেন, ‘যদি শীতকালীন ছুটির পরে এসে আমরা আমাদের ক্লাসরুম না পাই, তাহলে এই বিশ্ববিদ্যালয়ের আর কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।’ 

‘প্রশাসনিক কার্যক্রম, একাডেমিক কার্যক্রম, সব জায়গায় তালা বন্ধ কর্মসূচি দিতে আমরা বাধ্য হবো। আমরা সংঘাত চাই না, বিশৃঙ্খলা চাই না- আমরা চাই আমাদের ন্যায্য অধিকার: ক্লাসরুম। এই অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

৫০তম আবর্তনের আরেক শিক্ষার্থী জাহিদুল ইসলাম বাপ্পি বলে, ‘আমরা বিভাগের সভাপতি, অনুষদের ডিন, উপাচার্যসহ প্রশাসনের সকলের সাথে বারবার কথা বলেছি, মিটিং করেছি তারা আমাদের আশ্বস্ত করেছিল। কিন্তু এখন পর্যন্ত সমাধান হয়নি। আমাদের ক্লাসরুম সংকটের সমাধান না হলে আমরা সবাই রেজিস্ট্রার ভবনে ক্লাস করবো ও সংকট নিরসন না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো।’

বিভাগের ৫৩তম আবর্তনের শিক্ষার্থী মোহাম্মদ আলী চিশতি বলেন, ‘আজ আমরা এখানে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে সমবেত হইনি। আমরা এসেছি আমাদের ন্যায্য শিক্ষার অধিকার নিয়ে কথা বলতে। আমরা সবাই জানি, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই ইংরেজি বিভাগ একটি অন্যতম প্রাচীন ও গুরুত্বপূর্ণ বিভাগ। অথচ অত্যন্ত দুঃখ ও লজ্জার সঙ্গে বলতে হচ্ছে-আজ এই বিভাগের শিক্ষার্থীরা ক্লাসরুমে বসে ক্লাস করার মতো ন্যূনতম পরিবেশ থেকেও বঞ্চিত।’ 

কেকে/ এমএফএইচ


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close