রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      
প্রিয় ক্যাম্পাস
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের মিলনমেলা
সৈয়ব আহমেদ সিয়াম, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৪:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বুধবার (১৪ জানুয়ারি) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কেন্দ্রীয় গ্রন্থাগার অডিটোরিয়ামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের স্বেচ্ছাসেবী ও ভ্রাতৃত্বমূলক সংগঠন ‘কওমি স্টুডেন্টস নেটওয়ার্ক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’এর উদ্যোগে নবীন বরণ ও কৃতি সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

এতে ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ নুরুল আমিন নূরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক স্টাডিজ বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ও অধ্যাপক ড. মমতাজ উদ্দীন কাদেরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আরবী বিভাগের অধ্যাপক ও নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক ড. ফরিদ উদ্দীন ফারুক, আরবী বিভাগের অধ্যাপক ড. হুমায়ুন কবির খালভী, ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মুহম্মদ আলাউদ্দিন চৌধুরী। 

অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আত-তিবয়ান মাদ্রাসার পরিচালক ও এলামনাই মুফতি মুহাম্মদ উল্লাহ মুজাফফার, এ্যারাবিয়ান লিডারশিপ মাদ্রাসার পরিচালক ও এলামনাই মাওলানা ইব্রাহিম সিদ্দিকী, দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও এলামনাই মাওলানা নিজাম সাঈদ, জামিয়াতু্শ শাইখ জমিরউদ্দিন আল ইসলামিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক ও এলামনাই মুফতি আনিস, ক্রিয়েটিভ ইউনিভার্সিটির প্রভাষক ও এলামনাই মুফতি আহসানুল্লাহ, সাফির একাডেমির সিনিয়র শিক্ষক ও এলামনাই আরিফ মুহাম্মদসহ প্রমুখ। 

এছাড়া চাকসুর এজিএস আইয়ুবুর রহমান তৌফিক, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক মুনায়েম শরীফ, কার্যনির্বাহী সদস্য সালমান সাকিব উপস্থিত ছিলেন।

বক্তারা কওমিয়ান কৃতি শিক্ষার্থীদের একাডেমিক সফলতায় পঞ্চমুখ হন এবং চতুর্মুখী জ্ঞানে সমৃদ্ধ হয়ে দেশ ও উম্মাহর কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার প্রতি উদ্বুদ্ধ করেন।

কেকে/বি



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়   কওমি মাদ্রাসা   মিলনমেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close