শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      
সোশ্যাল মিডিয়া
আসিফ আকবর
বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ নৃশংসই থাকবে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৫:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বিদেশি দালালদের না চিনলে ইতিহাসের রঙ একইরকম নৃশংস থাকবে বলে মন্তব্য করেছেন জনপ্রিয় গায়ক ও বিসিবি পরিচালক আসিফ আকবর।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ কথা লেখেন।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, “নেপথ্যের কুশীলবরা সবসময় থেকে যায় পর্দার অন্তরালে। সুতরাং দেশে মোতায়েনকৃত বিদেশি দালালদের চিনে না রাখলে ইতিহাসের রঙ সবসময় একই রকম নৃশংসই থাকবে।”

তিনি লেখেন, “এরা সংখ্যায় কম, এদের পৃষ্ঠপোষকরা অনেক শক্তিশালী, কূটকৌশলে সিদ্ধহস্ত। এরা যে কোনো সুযোগের সর্বোচ্চ ব্যবহার করে, বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলা ইতিহাসের উৎকৃষ্টতম উদাহরণ।”

আসিফ আকবর আরও লেখেন, “মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, শেখ মজিবুর রহমান, শহিদ জিয়াউর রহমান থেকে শুরু করে শরিফ ওসমান হাদি তাদেরকে বিদেশি কেউ হত্যা করেনি, হত্যা করেছে নিজ দেশের লোক। দেশের ভিতরেই ঘাপটি মেরে থাকা বিদেশি এজেন্টরা।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  আসিফ আকবর   দালাল  
মতামত লিখুন:
Loading...
Loading...

সোশ্যাল মিডিয়া- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close