সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
আন্তর্জাতিক
বিশ্ববাজারে তেলের দামে বড় পতন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের অভ্যন্তরীণ অস্থিরতা কমে আসায় বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস নেমেছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৬০ দশমিক ১৬ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে ব্রেন্ট ক্রুডের দাম ২ দশমিক ৯৩ শতাংশ কমে ৬৪ দশমিক ৫৭ ডলারে নেমে আসে। মূলত ইরানের অস্থিতিশীল পরিবেশ স্বাভাবিক হওয়ার খবরে বিনিয়োগকারীদের উদ্বেগ কমেছে। খবর রয়টার্সের।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্প সাংবাদিকদের জানান, ইরানে বেসামরিক নাগরিক হত্যা বন্ধ হয়েছে। গুরুত্বপূর্ণ সূত্রের বরাত দিয়ে তিনি বলেন সেখানে আপাতত মৃত্যুদণ্ড কার্যকরের কোনো পরিকল্পনা নেই। এই তথ্যের পর বাজারে স্থিতিশীলতা ফিরে আসে।

এর আগে ইরানে অস্থিরতা ও দমন-পীড়নের ঘটনায় তেলের দাম লাফিয়ে বেড়েছিল। বিশেষ করে কাতার থেকে মার্কিন সেনা সরানোর খবরে যুদ্ধের আশঙ্কা তীব্র হয়েছিল। এমনকি মার্কিন নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দেওয়ায় বাজার আরও উত্তপ্ত হয়ে ওঠে।

এদিকে এশিয়ার শেয়ারবাজারগুলোতে বৃহস্পতিবার লেনদেনের শুরুতে মিশ্র প্রবণতা দেখা গেছে। হংকং, সাংহাই ও মুম্বাইয়ের বাজারে দরপতন লক্ষ্য করা গেছে। তবে সিডনি ও সিউলের বাজারগুলোতে সামান্য ঊর্ধ্বগতি দেখা গেছে। তেলের বাজারের এই পরিবর্তন সামগ্রিক বিশ্ব অর্থনীতিতে প্রভাব ফেলছে।

জার্মান ব্যাংকের বিশ্লেষক জিম রিড জানান, ট্রাম্পের বক্তব্য সামরিক পদক্ষেপ না নেওয়ার সংকেত হিসেবে দেখা হচ্ছে। তবে বাজার এখনো পুরোপুরি আশঙ্কামুক্ত নয় কারণ ইরান বিশ্বের ৪ শতাংশ তেল উৎপাদন করে। ইরানের যেকোনো অস্থিতিশীলতা বিশ্ব অর্থনীতিতে বড় প্রভাব ফেলার ক্ষমতা রাখে।

ইরানের এই সংকটের মূলে রয়েছে তীব্র মুদ্রাস্ফীতি ও মুদ্রার দরপতন। গত ২৮ ডিসেম্বর থেকে শুরু হওয়া এই বিক্ষোভ এখন অনেকটাই নিয়ন্ত্রণে। বর্তমানে ১ মার্কিন ডলারের বিপরীতে ইরানি রিয়ালের মান ১ লাখ ৪৫ হাজারে ঠেকেছে। নিত্যপণ্যের অস্বাভাবিক দাম বাড়ায় ব্যবসায়ীরা প্রথম রাজপথে নেমেছিলেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  বিশ্ববাজার   তেলের দাম  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close