রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রযুক্তি
স্পার্ক গো ৩ উন্মোচন করলো টেকনো
প্রযুক্তি ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬, ৯:৫১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গ্লোবাল ইনোভেটিভ টেকনোলজি ব্র্যান্ড টেকনো বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করেছে তাদের নতুন স্মার্টফোন স্পার্ক গো ৩। আধুনিক এআই ফিচার, শক্তিশালী পারফরম্যান্স ও টেকসই ডিজাইনের সমন্বয়ে সাশ্রয়ী মূল্যে উন্নত স্মার্টফোন অভিজ্ঞতা দিতে প্রস্তুত এই ডিভাইসটি।

স্পার্ক গো ৩-এ রয়েছে ৬.৭৫ ইঞ্চির বড় ডিসপ্লে, যেখানে ১২০ হার্জ হাই রিফ্রেশ রেট প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। এতে স্ক্রলিং হবে আরও স্মুথ এবং বিনোদন ও দৈনন্দিন ব্যবহারে মিলবে উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। ফোনটিতে ব্যবহৃত ইউনিসক টি৭২৫০ অক্টা-কোর প্রসেসর মাল্টিটাস্কিং ও গেমিংয়ে স্মুথ পারফরম্যান্স নিশ্চিত করবে।

দৈনন্দিন ব্যবহারের কথা বিবেচনায় রেখে স্মার্টফোনটিতে যুক্ত করা হয়েছে আইপি৬৪ সার্টিফিকেশন, যা ধুলো ও পানি থেকে সুরক্ষা দেয়। পাশাপাশি রয়েছে ১.২ মিটার পর্যন্ত ড্রপ প্রোটেকশন। নিরাপদ ও সহজ আনলকের জন্য দেওয়া হয়েছে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।

ফটোগ্রাফির ক্ষেত্রে স্পার্ক গো ৩-এ রয়েছে ১৩ মেগাপিক্সেল মেইন ক্যামেরা, যেখানে ব্যবহার করা হয়েছে ফ্ল্যাশস্ন্যাপ ফার্স্ট ক্যাপচার ইঞ্জিন, যা দ্রুত ও স্পষ্ট ছবি তুলতে সহায়তা করে। এছাড়া রয়েছে ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা। ডুয়াল ফ্ল্যাশ সুবিধার কারণে কম আলোতেও ভালো মানের ছবি তোলা সম্ভব।

স্মার্টফোনটিতে সংযুক্ত করা হয়েছে টেকনো এআই, যার মাধ্যমে ব্যবহারকারীরা পাচ্ছেন একাধিক স্মার্ট টুল। এর মধ্যে রয়েছে ‘আস্ক এলা’, ‘ওয়েব সামারি’, ফটো বেসড প্রবলেম সলভিং, ফটো এডিটিং, এআই রাইটিং সাপোর্ট এবং ‘হাই ট্রান্সলেট’ সুবিধা, যা ভাষাগত যোগাযোগকে আরও সহজ করে তোলে।

দীর্ঘ সময় ব্যবহারের জন্য এতে রয়েছে ৫ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, যা ১৫ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বিশেষ সুবিধা হিসেবে যুক্ত করা হয়েছে টেকনো ফ্রিলিংক ২.০, যার মাধ্যমে নেটওয়ার্ক না থাকলেও টেকনো থেকে টেকনো ফোনে কল ও মেসেজ আদান-প্রদান করা যাবে। পাশাপাশি ইনফ্রারেড রিমোট কন্ট্রোল ফিচারের মাধ্যমে ঘরের বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস নিয়ন্ত্রণের সুবিধাও রয়েছে।

অ্যান্ড্রয়েড ১৫ স্লিম অপারেটিং সিস্টেমে চলা স্পার্ক গো ৩ ব্যবহারকারীদের দেবে স্মুথ ও নিরবচ্ছিন্ন অভিজ্ঞতা। কানেক্টিভিটির জন্য এতে রয়েছে জিপিএস, ওয়াইফাই, ব্লুটুথ ও এফএম রেডিও।

ফোনটি বাংলাদেশের সব টেকনো আউটলেটে পাওয়া যাচ্ছে। ৬৪ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ১২,৯৯৯ টাকা এবং ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি র‍্যাম (৪ জিবি + ৪ জিবি এক্সটেন্ডেড) ভ্যারিয়েন্টের দাম ১৪,৪৯৯ টাকা (ভ্যাট প্রযোজ্য) নির্ধারণ করা হয়েছে।

টেকনো স্পার্ক গো ৩ সম্পর্কে বিস্তারিত জানতে টেকনোর অফিসিয়াল ওয়েবসাইট এবং সর্বশেষ আপডেট ও অফারের জন্য টেকনো বাংলাদেশের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজগুলো অনুসরণ করার আহ্বান জানিয়েছে প্রতিষ্ঠানটি।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  স্পার্ক গো ৩   টেকনো  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রযুক্তি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close