শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবিতে চার বছর পর অনুষ্ঠিত সান্ধ্যকালীন এমবিএ ভর্তি পরীক্ষা
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৪:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চার বছর পর দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) সান্ধ্যকালীন মাস্টার্স অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (ইএমবিএ) কোর্সের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কবি কাজী নজরুল ইসলাম ভবনের বিজনেস স্টাডিজ অনুষদে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

ভর্তি পরীক্ষায় মোট ৯৩ জন আবেদনকারীর মধ্যে ৮৯ জন ভর্তিচ্ছু পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার, ট্রেজারার প্রফেসর ড. এম. জাহাঙ্গীর কবির, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. মামুনার রশিদ, প্রক্টর প্রফেসর ড. মো. শামছুজ্জোহা এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক প্রফেসর ড. এস. এম. এমদাদুল হাসান। এছাড়াও সংশ্লিষ্ট অনুষদের শিক্ষকসহ অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন।

ভর্তি পরীক্ষার সার্বিক বিষয়ে উপ-উপাচার্য প্রফেসর ড. মো. শফিকুল ইসলাম সিকদার বলেন, দীর্ঘদিন পর আবারও হাবিপ্রবিতে ইভিনিং এমবিএ কোর্স চালু হচ্ছে। তিনি আশা প্রকাশ করে বলেন, আশপাশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানে পরিচালিত ইভিনিং কোর্সের তুলনায় হাবিপ্রবি আরও উন্নত ও গুণগত মানসম্পন্ন শিক্ষা প্রদান করবে। আমাদের দক্ষ শিক্ষকরা মানসম্মত শিক্ষা প্রদানে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং দেশের দক্ষ মানবসম্পদ তৈরিতে ভূমিকা রাখবেন।

কেকে/এলেএ


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   এমবিএ   ভর্তি পরীক্ষা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close