মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
আন্তর্জাতিক
দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ৫ বছরের কারাদণ্ড
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৫:০৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ক্ষমতা হারানোর পর আইনি জটিলতায় জড়িয়ে পড়লেন দক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওল। দেশটির ইতিহাসে নজিরবিহীন এক রায়ে আদালত তাকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন। গত বছর তদন্তকারীদের আটকাতে বাধা দেওয়ার অভিযোগে এই সাজা দেওয়া হলেও, এটি তার বিরুদ্ধে চলমান একাধিক মামলার মধ্যে কেবল প্রথম রায়।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, দক্ষিণ কোরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট ইউন সুক ইওলকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গত বছর তাকে আটক করার চেষ্টা করা তদন্তকারীদের কাজে বাধা দেয়ার অভিযোগে শুক্রবার এই রায় দেয়া হয় বলে সিউলভিত্তিক সংবাদমাধ্যম ইয়োনহাপ নিউজ জানিয়েছে। এটি ইউন সুক ইয়োলের বিরুদ্ধে চলমান আটটি মামলার মধ্যে প্রথম সাজা।

এসব মামলার একটি বড় অংশই ২০২৪ সালের ডিসেম্বরে জারি করা সামরিক আইনকে কেন্দ্র করে দায়ের করা হয়েছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ বা বিদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগ আনা হয়েছে।

গত মাসে বিশেষ কৌঁসুলি চো ইউন-সুকের নেতৃত্বাধীন তদন্ত দল ইউন সুক ইওলের বিরুদ্ধে ১০ বছরের কারাদণ্ডের আবেদন জানায়। তাদের যুক্তি ছিল, নিজের অপরাধ আড়াল ও বৈধতা দিতে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করে তিনি ‘গুরুতর অপরাধ’ করেছেন।

এদিকে চলতি সপ্তাহের শুরুতে বিশেষ কৌঁসুলিরা বিদ্রোহের অভিযোগে ইউন সুক ইওলের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড চেয়েছেন। ওই মামলার রায় আগামী ১৯ ফেব্রুয়ারি দেয়ার কথা রয়েছে।

সাবেক এই প্রেসিডেন্ট বর্তমানে মোট আটটি মামলার মুখোমুখি। এর মধ্যে রয়েছে সামরিক আইন জারির চেষ্টা, তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এবং ২০২৩ সালে এক মেরিন কর্মকর্তার মৃত্যুর ঘটনা।

প্রসঙ্গত, বিদ্রোহের নেতৃত্ব দেয়ার অভিযোগে গত বছরের জানুয়ারিতে ইউন সুক ইয়োলকে গ্রেপ্তার ও অভিযুক্ত করা হয়। এর মাধ্যমে তিনি দক্ষিণ কোরিয়ার ইতিহাসে দায়িত্বে থাকা অবস্থায় গ্রেপ্তার হওয়া প্রথম প্রেসিডেন্ট হন। মার্চে তাকে মুক্তি দেয়া হলেও জুলাইয়ে আবার গ্রেপ্তার করা হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  দক্ষিণ কোরিয়ার   ক্ষমতাচ্যুত   প্রেসিডেন্ট   কারাদণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close