শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
ডিআইইউতে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই গেট টুগেদার অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শুক্রবার, ১৬ জানুয়ারি, ২০২৬, ৬:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আড়ম্বরপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অ্যালামনাই গেট টুগেদার অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসে সিভিল সিভিল ইঞ্জিনিয়ারিং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (সিইএএ) উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়। এতে বিভাগের বিভিন্ন ব্যাচের অ্যালামনাইরা অংশগ্রহণ করেন।

এদিকে, দীর্ঘদিন পর কর্মব্যস্ত জীবনের ফাঁকে একে অপরের সঙ্গে দেখা হওয়ায় পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে।

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে বলেন, এ ধরনের অ্যালামনাই গেট টুগেদার পেশাগত নেটওয়ার্ক গড়ে তোলার পাশাপাশি বর্তমান শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার গুরুত্বপূর্ণ উৎস। এছাড়া ভবিষ্যতেও নিয়মিতভাবে এমন আয়োজন করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

দিনব্যাপী এ আয়োজনে ছিল খেলাধুলা, স্মৃতিচারণ পর্ব, আকর্ষণীয় র‍্যাফেল ড্র ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

অংশগ্রহণকারীরা জানান, এমন মিলনমেলা ব্যস্ত কর্মজীবনের মাঝেও পুরোনো দিনের স্মৃতি নতুন করে ফিরিয়ে আনে এবং অ্যালামনাইদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ডিআইইউ   সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগ   অ্যালামনাই   গেট টুগেদার  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close