শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
প্রিয় ক্যাম্পাস
ঢাবি শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় মামলা
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:৩৯ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় নিউমার্কেট থানায় মামলা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে সায়েন্স ল্যাব এলাকায় অবরোধ চলাকালে শিক্ষার্থীদের বাসে বাধা ও হামলার প্রতিবাদে ওই রাতেই এই মামলা করা হয় বলে জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ঢাবি প্রশাসন জানায়, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান তাৎক্ষণিকভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে কথা বলেন। পাশাপাশি শিক্ষা উপদেষ্টা ও সরকারের ঊর্ধ্বতন মহলের সঙ্গে বিষয়টি নিয়ে যোগাযোগ রক্ষা করে চলছেন তিনি। শিক্ষার্থীদের পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করতে স্বরাষ্ট্র সচিব বরাবর আনুষ্ঠানিকভাবে চিঠিও দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এর আগে বৃহস্পতিবার দুপুরে প্রস্তাবিত সেন্ট্রাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা সাইন্সল্যাব এলাকায় অবরোধ সৃষ্টি করে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বহনকারী একটি বাস ক্যাম্পাসে প্রবেশের পথে বাধার মুখে পড়ে। খবর পেয়ে ঢাবির প্রক্টরিয়াল বডি ও পরিবহন ব্যবস্থাপক ঘটনাস্থলে গিয়ে বাসটি উদ্ধার করেন। তবে ওই সময় অবরোধকারীরা ঢাবির বাসে ও শিক্ষার্থীদের ওপর হামলা চালায়, এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন।

ঘটনার প্রতিবাদে একই দিন সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নীলক্ষেত এলাকায় অবস্থান কর্মসূচি পালন করেন। এ সময় উপাচার্য, কোষাধ্যক্ষ, প্রক্টর, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের প্রভোস্ট, লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের পরিচালক, সিনিয়র শিক্ষক, সহকারী প্রক্টর ও ডাকসু নেতরা শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং সংহতি প্রকাশ করেন।

এদিকে শুক্রবার (১৬ জানুয়ারি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউট পরিদর্শন করেন। শিক্ষার্থীদের দাবিকৃত সুযোগ-সুবিধা বৃদ্ধির লক্ষ্যে করণীয় নির্ধারণে তিনি সরেজমিনে ইনস্টিটিউটটির অবস্থা পর্যালোচনা করেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঢাবি শিক্ষার্থী   হামলা   মামলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close