শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
আয়াতুল্লাহ খামেনিকে ঘিরে নিরাপত্তা উদ্বেগ বাড়ছে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৩:৩৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে ঘিরে নিরাপত্তা ঝুঁকি ও রাজনৈতিক অনিশ্চয়তা নতুন করে আলোচনায় এসেছে বলে বিশ্লেষকেরা মনে করছেন। দেশটিতে চলমান সরকারবিরোধী বিক্ষোভ ও যুক্তরাষ্ট্র–ইসরায়েলের সাম্প্রতিক অবস্থানের প্রেক্ষাপটে এই উদ্বেগ আরও তীব্র হয়েছে।

বিসিবির এক প্রতিবেদনে বলা হয়েছে, আয়াতুল্লাহ খামেনি বর্তমানে গোপন আশ্রয়ে রয়েছেন এবং নিজেকে একটি ‘চিহ্নিত লক্ষ্যবস্তু’ হিসেবে বিবেচনা করছেন। অভ্যন্তরীণ অস্থিরতার পাশাপাশি বহিরাগত চাপ তাঁর অবস্থানকে আগের যেকোনো সময়ের তুলনায় বেশি ঝুঁকিপূর্ণ করে তুলেছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরিস্থিতি নিয়ে বক্তব্য দিতে গিয়ে কাসেম সোলাইমানি ও আইএস নেতা আবু বকর আল-বাগদাদির উদাহরণ তুলে ধরেন। বিশ্লেষকদের মতে, এসব বক্তব্যের মাধ্যমে শীর্ষ নেতৃত্বের নিরাপত্তা নিয়ে একটি পরোক্ষ বার্তা দেওয়া হয়েছে।

এ ছাড়া হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহর নিহত হওয়ার ঘটনাও ইরানি নেতৃত্বের জন্য একটি বড় সতর্কসংকেত হিসেবে দেখা হচ্ছে। মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক এসব ঘটনার ধারাবাহিকতা ইরানের ভবিষ্যৎ নেতৃত্ব ও ক্ষমতার ভারসাম্য নিয়ে নতুন প্রশ্ন তুলছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  আয়াতুল্লাহ খামেনি   নিরাপত্তা   উদ্বেগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close