শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      
আন্তর্জাতিক
সময় এলে ভেনেজুয়েলার প্রথম নারী প্রেসিডেন্ট হবো: মাচাদো
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৪:২০ এএম

সময় উপযুক্ত হলে ভেনেজুয়েলার নেতৃত্ব দেবেন এবং দেশটির প্রথম নারী প্রেসিডেন্ট হবেন বলে ঘোষণা দিয়েছেন বিরোধী নেত্রী মারিয়া কোরিনা মাচাদো।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) যুক্তরাষ্ট্র সফরকালে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

মাচাদো বলেন, ‘এটি একটি মিশন। আমরা ভেনেজুয়েলাকে সমৃদ্ধ, শান্তিপূর্ণ ও কল্যাণময় দেশে পরিণত করব। সময় এলে আমি প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হব—ভেনেজুয়েলার প্রথম নারী প্রেসিডেন্ট।’

এই মন্তব্যের আগের দিন তিনি ওয়াশিংটনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে তার নোবেল শান্তি পুরস্কারের পদক উপহার দেন। মাচাদোর ভাষ্য অনুযায়ী, এটি ভেনেজুয়েলার স্বাধীনতার প্রতি ট্রাম্পের অঙ্গীকারের স্বীকৃতি।

উল্লেখ্য, শুক্রবার (৩ জানুয়ারি) যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউইয়র্কে নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে মাদক ও অস্ত্র-সংক্রান্ত অভিযোগে বিচার প্রক্রিয়া চলবে।

তবে ট্রাম্প ভেনেজুয়েলার নতুন নেতা হিসেবে মাচাদোকে সমর্থন দেননি। তার মতে, দেশটির ভেতরে মাচাদোর পর্যাপ্ত জনসমর্থন নেই—যদিও বিরোধী পক্ষ দাবি করছে, ২০২৪ সালের বিতর্কিত নির্বাচনে তারাই জয়ী হয়েছিল।

এর পরিবর্তে যুক্তরাষ্ট্র অন্তর্বর্তী প্রেসিডেন্ট দেলসি রদ্রিগেজের সঙ্গে কাজ করছে। রদ্রিগেজ আগে মাদুরোর ভাইস-প্রেসিডেন্ট ছিলেন।

ওয়াশিংটন সফরে মাচাদো মার্কিন কংগ্রেস ও সিনেটরদের সঙ্গেও সাক্ষাৎ করেন। এ সময় তাঁর সমর্থকেরা ‘মারিয়া, প্রেসিডেন্টে’ স্লোগান দেন এবং ভেনেজুয়েলার পতাকা নাড়ান।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ভেনেজুয়েলা   প্রথম নারী প্রেসিডেন্ট   মাচাদো  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close