শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
আন্তর্জাতিক
গ্রিনল্যান্ড দখলের বিরোধিতা করলেই শুল্ক আরোপ : ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:১১ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলের পরিকল্পনায় সমর্থন না দেয়া দেশগুলোর ওপর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন।

শুক্রবার (১৬ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিস্থ হোয়াইট হাউসে আয়োজিত এক বৈঠকে তিনি এ হুমকি দেন।

বৈঠকে ট্রাম্প বলেন, দেশগুলো গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে একমত না হলে তিনি তাদের ওপর শুল্ক বসাতে পারি। কারণ জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন।

তবে, কোন কোন দেশের ওপর এই নতুন শুল্কারোপ করা হতে পারে অথবা নিজের লক্ষ্য অর্জনে আমদানির ওপর এমন কর বসাতে কোন আইনি ক্ষমতা ব্যবহার করবেন, সে ব্যাপারে ট্রাম্প বিস্তারিত কিছু বলেননি।
 
ভেনিজুয়েলার ঘটনা টেনে ট্রাম্প ডেনমার্ককে কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘প্রয়োজনে শক্তির পথেও যেতে পারে যুক্তরাষ্ট্র।’
 
‘জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ড আমাদের প্রয়োজন। রাশিয়া বা চীন যদি গ্রিনল্যান্ড দখল করতে চায়, তবে ডেনমার্কের কিছুই করার থাকবে না। কিন্তু আমাদের পক্ষে সবকিছুই করা সম্ভব। ভেনিজুয়েলার ঘটনাতেই আপনারা তার প্রমাণ পেয়েছেন, আমরা কি করতে পারি।’ 

এদিকে, যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে গ্রিনল্যান্ডে ইউরোপীয় সেনা মোতায়েন করা হয়। শুক্রবার গ্রিনল্যান্ডে পৌঁছান জার্মানিসহ ইউরোপের বিভিন্ন দেশের সামরিক সদস্যরা। ডেনমার্কের অনুরোধে চলতি সপ্তাহে সীমিত সংখ্যক সেনা মোতায়েন করেছে ইউরোপীয় দেশগুলো। আর উত্তেজনা কমাতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের নেতাদের সাথে বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের কংগ্রেস সদস্যরা।
 
শুক্রবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে গ্রিনল্যান্ডবিষয়ক যুক্তরাষ্ট্রের বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেন, ‘গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্র ও ডেনমার্কের মধ্যে চুক্তি হওয়া উচিত এবং শেষ পর্যন্ত তা হবেও।’
 
প্রেসিডেন্ট ট্রাম্প ইতোমধ্যে নিজের অবস্থান স্পষ্ট করেছেন জানিয়ে তিনি বলেন, ‘বিষয়টি পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স আলোচনার মাধ্যমে চূড়ান্ত করবেন।’

আগামী মার্চে গ্রিনল্যান্ড সফরের পরিকল্পনার কথাও জানান তিনি।
 
গ্রিনল্যান্ডে যুক্তরাষ্ট্র সামরিক হস্তক্ষেপ করলে তা হবে একটি ‘রাজনৈতিক বিপর্যয়’, এমন সতর্কবার্তা দিলেও পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডনাল্ড টাস্ক জানান, ইউরোপীয় দেশগুলোর সেনা মোতায়েনে অংশ নেবে না তার দেশ। পোল্যান্ডের এই সিদ্ধান্তে নতুন করে ন্যাটোর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে।
 
সূত্র: এনডিটিভি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গ্রিনল্যান্ড দখলম বিরোধিতা   শুল্ক আরোপ   ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close