শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
আন্তর্জাতিক
গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১০:৪৮ এএম
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প

গাজার ‘বোর্ড অব পিস’-এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাছাড়া এটির প্রতিষ্ঠাতা সদস্য হিসেবে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী স্যার টনি ব্লেয়ারের নাম ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিবৃতিতে হোয়াইট হাউজ জানায়, ট্রাম্পের মধ্যপ্রাচ্যবিষয়ক দূত স্টিভ উইটকফ ও প্রেসিডেন্টের জামাতা জ্যারেড কুশনারও এই ‘প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ড’-এর সদস্য থাকবেন।

ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধের অবসান ঘটাতে ট্রাম্পের ঘোষিত ২০ দফা পরিকল্পনার অংশ হিসেবেই এই বোর্ড গঠন করা হয়েছে।

বোর্ডটি সাময়িকভাবে গাজার প্রশাসনিক কার্যক্রম তদারকি করবে এবং অঞ্চলটির পুনর্গঠনের দায়িত্ব পালন করবে বলে আশা করা হচ্ছে।

প্রতিষ্ঠাতা নির্বাহী বোর্ডে আরও রয়েছেন একটি প্রাইভেট ইকুইটি প্রতিষ্ঠানের প্রধান মার্ক রোয়ান, বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গা ও মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা রবার্ট গ্যাব্রিয়েল।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়, ‘বোর্ডের প্রতিটি সদস্যের কাছে গাজার স্থিতিশীলতা ও দীর্ঘমেয়াদি সাফল্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আলাদা আলাদা দায়িত্ব বা পোর্টফোলিও থাকবে।’

এর পূর্বে, বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ট্রাম্প বোর্ডটির গঠনের কথা জানিয়ে একে যেকোনো সময়, যেকোনো স্থানে গঠিত সর্বশ্রেষ্ঠ ও সবচেয়ে মর্যাদাপূর্ণ বোর্ড বলে উল্লেখ করেন।

হোয়াইট হাউজ জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বোর্ডের আরও সদস্যের নাম ঘোষণা করা হবে।

সূত্র: বিবিসি

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গাজা   বোর্ড অব পিস   চেয়ারম্যান ডোনাল্ড ট্রাম্প  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close