রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু
‎রাবি প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ১:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। ১৮৯৭টি সিটের বিপরীতে আবেদন পড়েছে ১ লাখ ১১ হাজার ৫১৪টি এবং প্রতি আসনের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৯জন ভর্তিচ্ছু শিক্ষার্থী।

‎শনিবার (১৭ জানুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ডীনস কমপ্লেক্স এর সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। 

‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের মোট ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট।

‎‎সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব।

তিনি জানান, দুই শিফটে অনুষ্ঠিত পরীক্ষার প্রথম শিফট সকাল ১১টায় শুরু হয়, যেখানে ৫৭ হাজার ৭৫৯ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। বিকাল ৩টায় শুরু হওয়া দ্বিতীয় শিফটে অংশ নেবেন ৫৭ হাজার ৭৫৬ জন পরীক্ষার্থী। একই সময়ে ঢাকা, খুলনা, চট্টগ্রাম, রংপুর ও বরিশাল অঞ্চলেও পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বলেন, “গতকালের ‘সি’ ইউনিটের পরীক্ষায় আধুনিক প্রযুক্তির ব্যবহার নজরে আসায় আজ প্রশাসন অতিরিক্ত সতর্কতা অবলম্বন করেছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। কেন্দ্র পরিদর্শন শেষে উপস্থিতির হার প্রায় ৮৫ শতাংশ বলে ধারণা করা হচ্ছে।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাহবুবর রহমান বলেন, “আজ কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। পরীক্ষাকেন্দ্রে প্রবেশের সময় শিক্ষার্থীদের কাছে মোবাইল ফোন বা নিষিদ্ধ কোনো ডিভাইস রয়েছে কি না, তা কঠোরভাবে যাচাই করে এরপর কেন্দ্রে প্রবেশ করানো হয়েছে। রাজশাহীর বাইরের কেন্দ্রগুলোতেও এ ধরনের কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য পাওয়া যায়নি।”

গত বছরের মত এবারও বেলা ১১টা থেকে দুপুর ১২টা এবং দুপুর ৩টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দুই শিফটে রাজশাহী ছাড়াও ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রংপুর ও বরিশাল এ ৫টি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উল্লেখ্য, ২৪ জানুয়ারি 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ‘বি’ ইউনিটে আবেদন পড়েছে ৩০ হাজার ৮৮৬টি। তিন ইউনিটে মোট আবেদন পড়েছে ২ লাখ ৭২ হাজার ৬২৫টি। 

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  রাবি   পরীক্ষা শুরু  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close