শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
রাজনীতি
ঢাকা-১৭ আসনে ছাত্রদলভিত্তিক নির্বাচনী সমন্বয় কমিটি গঠন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬, ৮:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ছাত্রদলভিত্তিক ঢাকা-১৭ সংসদীয় আসনের নির্বাচনী পরিচালনা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সমন্বয়কদের মধ্য থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি রেজওয়ানুল হক সবুজকে টিম প্রদানের দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে এ বিষয়ে নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদসহ সব ইউনিটের নেতাকর্মীদের সাংগঠনিকভাবে নির্বাচনী কার্যক্রমে সম্পৃক্ত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীদের পক্ষে আসনভিত্তিক নির্বাচনী পরিচালনা ও সমন্বয় কমিটি গঠন করা হচ্ছে।

নির্দেশনায় আরও বলা হয়, সংশ্লিষ্ট ইউনিটের নেতৃবৃন্দের সঙ্গে যথাযথ সমন্বয় বজায় রেখে নিজ নিজ সংসদীয় আসনে নিয়মতান্ত্রিক ও সাংগঠনিকভাবে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতে হবে।

এদিকে ঢাকা-১৭ সংসদীয় আসন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ঢাকা-১৭   ছাত্রদল   নির্বাচন   সমন্বয় কমিটি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close