রাজধানীর মোহাম্মদপুর থেকে নিষিদ্ধ ঘোষিত শ্রমিকলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে মোহাম্মদপুর থানাধীন বছিলা উত্তর মোড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
নিশ্চিত করেছেন মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম।
গ্রেপ্তার ব্যক্তির নাম আরশাফ উদ্দিন জুয়েল (৪৫)। তিনি কেরানীগঞ্জ উপজেলার তারানগর ইউনিয়ন শ্রমিকলীগের সভাপতি বলে জানা গেছে।
মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজু আহমেদ ও এসআই মো. আমিরুজ্জামানের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশের প্রাথমিক তথ্যানুযায়ী, গ্রেপ্তার জুয়েল আওয়ামী লীগের বিভিন্ন মিছিলে অংশগ্রহণ করেছিলেন। এছাড়া আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ রেখে ঢাকার মধ্যে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে তিনি কেরানীগঞ্জ এলাকা থেকে পালিয়ে মোহাম্মদপুরে অবস্থান করছিলেন।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
কেকে/এমএ