শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬,
১৩ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● অস্থিরতায় বাংলাদেশ থেকে ভারতে অর্ডার সরিয়ে নিচ্ছে বৈশ্বিক ফ্যাশন ব্র্যান্ডগুলো      ● পতিত স্বৈরাচার আর কখনো ফিরে আসতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে সাত শিশুর মৃত্যু      ● প্রবাসীদের মরদেহ দেশে আনার খরচ অর্ধেক বহনের পরিকল্পনা সরকারের      ● ৮৬ হাজার মসজিদ-মন্দির-গির্জা-প্যাগোডায় দেওয়া হচ্ছে সম্মানী ভাতা      ● ওয়ারীতে আবাসিক হোটেলে ঢুকে ম্যানেজারকে কুপিয়ে হত্যা, আহত ২      ● রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের নবম ও শেষ চালান      
রাজনীতি
শেখ হাসিনাকে জনগণ ছাড় দেবে না : ওয়াদুদ ভূঁইয়া
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৭ নভেম্বর, ২০২৬, ১০:১৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দেশে ফেরার স্বপ্ন দেখলেও শেখ হাসিনাকে জনগণ আর ছাড় দেবে না বলে মন্তব্য করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য আবদুল ওয়াদুদ ভূঁইয়া।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় খাগড়াছড়ি টাউন হলে পতিত ফ্যাসিস্টদের ককটেল সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সমাবেশে ওয়াদুদ ভূঁইয়া আরও বলেন, ‘আওয়ামী লীগের নেতারা দেশে ফেরার কথা বলে সীমান্ত এলাকায় ঘোরাফেরা করছেন। তবে দেশে ফিরলে তাদের বিচারের মুখোমুখি হতে হবে।’

১৪০০ মানুষ হত্যার অভিযোগে শেখ হাসিনার বিচার হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সরকারের সাত মাস পার হতে না হতেই একটি পক্ষ দেশে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা বিদেশি সহযোগিতায় সরকার ও দেশের শান্তি বিনষ্টের পরিকল্পনা করছে। তবে জনগণ তাদের সেই সুযোগ দেবে না।’ 

ছবি : প্রতিনিধি

ছবি : প্রতিনিধি


সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী সাচিং প্রু জেরি বলেন, ‘খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবান- তিন পার্বত্য জেলাকে সমান গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম পরিচালনা করা হবে। রাষ্ট্রীয় বরাদ্দ তিন জেলায় সমানভাবে বণ্টনের মাধ্যমে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।’ 

রাঙামাটির সংসদ সদস্য দীপেন দেওয়ান বলেন, ‘ঘরবাড়ি ও মানুষের সম্পদ পুড়িয়ে কখনো ক্ষমতায় আসা সম্ভব নয়। জনগণ জ্বালাও-পোড়াওয়ের রাজনীতি বিশ্বাস করে না। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের ধারা এগিয়ে নেওয়া হচ্ছে।’

তিন পার্বত্য জেলা ঘিরে ষড়যন্ত্রের বিষয়ে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

সমাবেশে সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাধবী মারমা, জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম.এন. আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক অনিমেষ চাকমা রিংকু ও সাংগঠনিক সম্পাদক আব্দুর রব রাজাসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

কেকে/ এসএমএন 


আরও সংবাদ   বিষয়:  জাতীয় রাজনীতি   বিএনপির রাজনীতি   রাজনৈতিক সমাবেশ   পার্বত্য চট্টগ্রাম   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close