বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● জিয়াউল আহসানের মৃত্যুদণ্ড প্রত্যাশা অ্যাটর্নি জেনারেলের      ● মুন্সীগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, নিহত ১      ● পুষ্টিতে শক্তিশালী প্রজন্মই হবে উদ্ভাবনী: প্রধানমন্ত্রী      ● গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা শ্রমিকদের, সাউন্ড গ্রেনেডে ছত্রভঙ্গ      ● লালমাটিয়া থেকে সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেপ্তার      ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      
রাজনীতি
আওয়ামী লীগের কর্মকাণ্ড রাজনীতি নয়, সন্ত্রাস: তথ্যমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১:৪৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) অতীতে যেভাবে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এখন সেভাবেই ফিরে আসার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী আন্দালিব রহমান পার্থ। তিনি বলেন, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ডকে কোনোভাবেই রাজনীতি বলা যায় না, এগুলো সন্ত্রাসী কর্মকাণ্ড।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, আওয়ামী লীগ যা শুরু করেছে, সেটিকে কোনোভাবেই রাজনীতি বলতে চান না তিনি। এটি সন্ত্রাসী কর্মকাণ্ড।

শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে তথ্যমন্ত্রী বলেন, প্রচলিত আইন অনুযায়ী তার বিচার হবে। এ ক্ষেত্রে কোনো অযৌক্তিক অনুরোধ বাংলাদেশ সরকার গ্রহণ করবে না। তিনি দেশে ফিরলে প্রচলিত আইনেই বিচার করা হবে। আর সরকার যেভাবে চাইছে, সে অনুযায়ী বন্দিবিনিময় চুক্তির মাধ্যমেও তাঁকে ফিরিয়ে আনার চেষ্টা করা হবে।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের বক্তব্য প্রসঙ্গে তিনি বলেন, ভারতের সঙ্গে আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার সুযোগ রয়েছে। শেখ হাসিনা সেখানে আশ্রয়ে আছেন, নাকি পর্যটক ভিসায় অবস্থান করছেন—তা বাংলাদেশের জানা নেই। তবে তাঁর বিরুদ্ধে মামলা ও রায় রয়েছে। তাই বাংলাদেশ সরকার বিদ্যমান চুক্তি অনুযায়ী তাঁকে ফেরত চাইবে।

তথ্যমন্ত্রী আরও বলেন, ভারতীয় গণমাধ্যম ও দেশটির সরকার কী বলছে, তা সবাই দেখছেন। জুলাইয়ে কী ঘটেছিল এবং বর্তমানে কী হচ্ছে, বাংলাদেশের মানুষ তা ভালোভাবেই জানে।

এ সময় তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, একজন গণহত্যাকারী দেশ ছেড়ে পালিয়ে গেছেন। তার বক্তব্যকে এত গুরুত্ব দেওয়ার প্রয়োজন আছে বলে তিনি মনে করেন না। জনগণের অর্থ লুটপাট ও মানুষ হত্যার অভিযোগ তুলে তিনি বলেন, ওই ব্যক্তি দেশ ছেড়ে পালিয়েছেন।


কেকে/সাশ



আরও সংবাদ   বিষয়:  তথ্যমন্ত্রী   আওয়ামী লীগের কর্মকাণ্ড  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close