বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      ● হামের প্রকোপে ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১২৬০      ● ডেঙ্গুতে আরও দুইজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১১৫২      ● নারায়ণগঞ্জের সাত খুনে জিয়াউল আহসানের নির্দেশনার তথ্য মিলেছে: অ্যাটর্নি জেনারেল      ● নিষিদ্ধ সংগঠনের ৪৯ জনসহ রাজধানীতে গ্রেপ্তার ৪৯৭ জন      ● ইলিয়াস আলী-সালাহউদ্দিনসহ গুমের ঘটনায় তদন্ত চলছে: চিফ প্রসিকিউটর      
রাজনীতি
৭০ শতাংশ চিকিৎসা বিল মওকুফ, আহাদের পরিবারের পাশে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৯:০৭ পিএম
ছবি কোলাজ খোলা কাগজ

ছবি কোলাজ খোলা কাগজ

নিজ এলাকা ২৯ নম্বর ওয়ার্ডের ভোটার, ঢাকা-১৩ আসনের সংসদ সদস্য এবং প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজের উদ্যোগে এবং বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটাল কর্তৃপক্ষের মানবিক সাড়ায় মৃত কলেজছাত্র মোহাম্মদ আহাদের (১৮) পরিবারের ৭০ শতাংশ চিকিৎসা বিল মওকুফ করা হয়েছে।

প্রতিমন্ত্রীর একান্ত সহযোগী ওয়ালী চৌধুরী রাকিব ও আরশ খানের তৎপরতা, মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জের (ওসি) সক্রিয় ভূমিকা এ উদ্যোগ বাস্তবায়নে সহায়তা করেছে। 

​পারিবারিক সূত্রে জানা যায়, বাংলা কলেজের ইন্টার ফার্স্ট ইয়ারের ছাত্র আহাদ প্রথমে জ্বর ও পরে খিঁচুনিতে আক্রান্ত হয়ে মস্তিষ্কে জটিলতা নিয়ে সংকটাপন্ন অবস্থায় বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের আইসিইউতে ভর্তি হন। 

ব্যয়বহুল আইসিইউ চিকিৎসা বহন করা অত্যন্ত দরিদ্র পরিবারের পক্ষে কঠিন হয়ে পড়ায় স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সিটের জন্য চেষ্টা করছিলেন। এরই মধ্যে চিকিৎসকের পর্যবেক্ষণে ‘ব্রেন ডেথ’-এর বিষয়টি সামনে আসে এবং লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পর অ্যাম্বুলেন্সে করে নেওয়ার পথেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আহাদ।  

​শোকাবহ এই পরিস্থিতিতে হাসপাতালের পুরো বিল পরিশোধের মতো সামর্থ্য ছিল না হতদরিদ্র পরিবারটির। বিষয়টি জানতে পেরে দ্রুত মানবিক উদ্যোগ নেন ববি হাজ্জাজ। প্রতিমন্ত্রীর একান্ত সহযোগী রাকিব ও আরশের তাৎক্ষণিক তৎপরতায় পুরো বিষয়টি দ্রুত গতি পায়। তাদের সহযোগিতা ও সুপারিশে সব প্রক্রিয়া নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং বিল বা প্রসেসিংজনিত কারণে মরদেহ আটকে রাখার মতো কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

​এরপর ঘটনাস্থলে তৎক্ষণাৎ সক্রিয় ভূমিকা রাখেন মোহাম্মদপুর থানার ওসি আব্দুল হালিম। তিনি হাসপাতালে গিয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন, রোগীর পরিবারের সাথে কথা বলেন, বিষয়টি সমাধানের উদ্যোগ নেন ও বিল মওকুফের আবেদন জানান।

​ওসির তদারকি ও আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের মালিক কর্তৃপক্ষ ও পরিচালক মায়েদুন নাহিন মানবিক বিবেচনায় মাত্র ৩০ শতাংশ বিল গ্রহণ করে বাকি ৭০ শতাংশ বিল মওকুফ করে দেন।

​সংশ্লিষ্টদের মতে, প্রাইভেট ক্লিনিক বা হাসপাতাল মানেই যে বাণিজ্যিক মনোভাব বা অনাকাঙ্ক্ষিত আচরণ—সবক্ষেত্রে এমন ধারণা রাখা উচিত নয়; এই ঘটনায় সেই ধারণার আবারও ইতিবাচক পরিবর্তন ঘটেছে।

জনপ্রতিনিধি ববি হাজ্জাজের মানবিক অবস্থান, রাকিব ও আরশের দ্রুত সহযোগিতা, মোহাম্মদপুর থানার ওসির তৎপরতা এবং বাংলাদেশ ক্রিটিক্যাল কেয়ার অ্যান্ড জেনারেল হসপিটালের দায়িত্বশীল সিদ্ধান্তে বিপদের মুখে পড়া পরিবারটি বড় ধরনের আর্থিক চাপ ও হয়রানি থেকে রেহাই পেয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  চিকিৎসা বিল মওকুফ   আহাদের পরিবার   প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close