বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬,
১২ অগ্রহায়ণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
শিরোনাম: ● ঢাকাসহ ৭ জেলায় ১০৯ প্লাটুন বিজিবি মোতায়েন      ● বাংলাদেশি পণ্যে ১৮ শতাংশ পর্যন্ত শুল্ক প্রস্তাব ট্রাম্প প্রশাসনের      ● চুয়েটে ফের কমপ্লিট শাটডাউন      ● ধানমন্ডি থেকে শেখ হাসিনার সাবেক উপপ্রেস সচিবসহ ৪ জন গ্রেপ্তার      ● প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপ দিতে চায় সরকার : প্রধানমন্ত্রী      ● একনেকে ১০ প্রকল্প অনুমোদন, ব্যয় ২৪ হাজার ১১০ কোটি ৬৬ লাখ      ● আওয়ামী লীগ বাংলাদেশে আর কখনো রাজনীতি করতে পারবে না : স্বরাষ্ট্রমন্ত্রী      
রাজনীতি
‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদন প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার দাবি জামায়াতের
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬, ১০:৫৬ এএম আপডেট: ২৬.১১.২০২৬ ১০:৫৯ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের অস্ট্রেলিয়া সফর নিয়ে দেশটির সংবাদমাধ্যম ‘দ্য অস্ট্রেলিয়ান’-এ প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ জানিয়েছে জামায়াতে ইসলামী। প্রতিবেদনটিকে মিথ্যা, বিভ্রান্তিকর ও মানহানিকর দাবি করে তা প্রত্যাহার এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে দলটি।

বুধবার (২৫ নভেম্বর) এক বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার এ দাবি জানান।

বিবৃতিতে তিনি বলেন, সংসদ-অনুমোদিত সরকারি সফরের দিনই প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। এর মাধ্যমে বাংলাদেশের গণতান্ত্রিকভাবে নির্বাচিত বিরোধী দলকে আন্তর্জাতিক অঙ্গনে হেয় করার চেষ্টা করা হয়েছে। প্রতিবেদনে শফিকুর রহমানের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হয়েছিল বলে যে দাবি করা হয়েছে, তা-ও অসত্য। প্রকাশের আগে তার কার্যালয়, পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা কিংবা সফরসঙ্গীদের কারও সঙ্গে যোগাযোগ করা হয়নি।

‘দ্য অস্ট্রেলিয়ান’-এর প্রতিবেদনে দাবি করা হয়, শফিকুর রহমান গাজার হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে ‘নায়ক ও শহিদ’ হিসেবে উল্লেখ করেছিলেন। হামাস নেতা ইসমাইল হানিয়ার মৃত্যুতেও শোক প্রকাশ করেছিলেন তিনি। এ ছাড়া ১৯৭১ সালে মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত জামায়াত নেতাদের শহিদ বলেছিলেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

এর জবাবে গোলাম পরওয়ার বলেন, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থানকে সন্ত্রাসবাদের সমর্থন হিসেবে তুলে ধরা উদ্দেশ্যপ্রণোদিত বিকৃতি। আর জামায়াত নেতাদের শহিদ আখ্যা দেওয়ার বিষয়ে বিতর্কিত সামাজিক যোগাযোগমাধ্যমের পোস্টটি শফিকুর রহমানের নয়; তাঁর অ্যাকাউন্ট হ্যাক করে সেটি প্রকাশ করা হয়েছিল। এ ঘটনায় একজন গ্রেপ্তার হয়েছেন বলেও বিবৃতিতে দাবি করা হয়।

প্রতিবেদনে ২০২৬ সালের নির্বাচনে জামায়াত কোনো নারী প্রার্থী দেয়নি বলেও উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অভিবাসন প্রতিনিধি রেমন্ড সলোমন তার আবেদনে শফিকুর রহমানের ইরানের সঙ্গে সম্পর্ক ও কূটনৈতিক অবস্থান নিয়ে প্রশ্ন তুলেছেন বলে জানানো হয়।

এদিকে শফিকুর রহমানের পক্ষে তার পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম (আরমান) অস্ট্রেলিয়ার Defamation Act 2005 (NSW)-এর ১২এ ধারা অনুযায়ী প্রকাশক Nationwide News Pty Ltd-কে আনুষ্ঠানিক Concerns Notice পাঠিয়েছেন। এতে প্রতিবেদনের সাতটি মানহানিকর ইঙ্গিত চিহ্নিত করে সংশোধন, প্রত্যাহার, ক্ষমা প্রার্থনা এবং সংশ্লিষ্ট নথি সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পাশাপাশি ৪৮ ঘণ্টার মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, চার দিনের অস্ট্রেলিয়া সফরে শফিকুর রহমান সিডনির ক্যাম্পবেলটাউনে প্রবাসী বাংলাদেশিদের সমাবেশ এবং চুল্লোরায় অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইমামস কাউন্সিলের মধ্যাহ্নভোজে অংশ নেন। সফর শেষে মঙ্গলবার (২৪ নভেম্বর) দেশে ফেরার উদ্দেশে সিডনি ছাড়েন তিনি। জরুরি প্রয়োজনের কথা জানিয়ে তার নির্ধারিত মালয়েশিয়া সফর বাতিল করা হয়।

কেকে/সাশ 


আরও সংবাদ   বিষয়:  অস্ট্রেলীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন   জামায়াত   প্রতিবাদ   
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close