রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
আন্তর্জাতিক
বৃষ্টিতে বাড়তি সুবিধা পেল ভারত, হারল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ১২:৪৫ এএম আপডেট: ১৮.০১.২০২৬ ১:২৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বৃষ্টি, ডিএলএস আর শেষ দিকের ব্যাটিং বিপর্যয়—সব মিলিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে আরেকটি হতাশার ম্যাচ উপহার পেল বাংলাদেশ। জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ পর্যন্ত ভারতের বিপক্ষে ১৮ রানের পরাজয় মেনে নিতে হলো জুনিয়র টাইগারদের।

ম্যাচের শুরু থেকেই ছিল বৃষ্টির ভোগান্তি। একাধিকবার খেলা বন্ধ থাকায় দুই দলের ইনিংসই ছোট হয়ে আসে। শুরুতে ১ ওভার করে কমানো হয়, পরে ভারতের দেওয়া ২৩৯ রানের লক্ষ্য ডিএলএস পদ্ধতিতে নেমে আসে ২৯ ওভারে ১৬৫ রানে।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। মাত্র ৫ রানে জাওয়াদ আবরারের উইকেট হারালেও এরপর ম্যাচে ফেরার ইঙ্গিত দেন রিফাত বেগ ও আজিজুল হাকিম। দুজনে মিলে গড়েন ৫৬ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩৭ রান করে রিফাত ফিরলেও একপ্রান্ত আগলে রাখেন আজিজুল। ৭২ বল খেলে করেন দলের সর্বোচ্চ ৫১ রান।

বৃষ্টির পর খেলা আবার শুরু হলে লক্ষ্য তুলনামূলক সহজ মনে হলেও চাপ সামলাতে পারেনি বাংলাদেশ। একের পর এক উইকেট পড়ে যায়। কালাম সিদ্দিকি ও রিজান হাসান দুজনেই করেন ১৫ রান করে, কিন্তু কেউই ইনিংস বড় করতে পারেননি। শেষ পর্যন্ত ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

ভারতের হয়ে বল হাতে ম্যাচের নায়ক ছিলেন বিহান মালহোত্রা। মাত্র ১৪ রান দিয়ে শিকার করেন ৪টি গুরুত্বপূর্ণ উইকেট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ভারত গড়ে তোলে লড়াকু সংগ্রহ। অভিজ্ঞান কুন্ডু ৮০ ও বৈভব সূর্যবংশী ৭২ রানের ঝলমলে ইনিংসে ভর করে তারা করে ২৩৮ রান। বাংলাদেশের হয়ে একাই ৫ উইকেট নিয়ে দারুণ লড়াই করেন আল ফাহাদ।

সব মিলিয়ে, জয়ের খুব কাছাকাছি গিয়েও শেষ রক্ষা হলো না বাংলাদেশের। তীরে এসেও ডুবে গেল তরি—আরেকটি ম্যাচে আক্ষেপই সঙ্গী হলো জুনিয়র টাইগারদের।

কেকে/এমএফ


মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close