শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন ড. জামাল উদ্দিন
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:১৭ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ৭:২১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ব্যবসায় প্রশাসন বিভাগের ডীনের দায়িত্ব পেয়েছেন মার্কেটিং বিভাগের চেয়ারম্যান প্রফেসর ড. মো. জামাল উদ্দিন।

রোববার (১৮ জানুয়ারি) এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। হাবিপ্রবি রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসানের স্বাক্ষরিত অফিস আদেশে বিষয়টি উল্লেখ করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়, ব্যবসায় প্রশাসন বিভাগের ডীন পদে নিযুক্ত একাউন্টিং বিভাগের অধ্যাপক প্রফেসর মো. মামুনার রশিদের কার্যকালের মেয়াদ আগামী ১৭ জানুয়ারি শেষ হবে। এ প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় আইন অনুযায়ী ব্যবসায় প্রশাসন বিভাগের বিভিন্ন বিভাগের মধ্যে জ্যেষ্ঠতার ভিত্তিতে অধ্যাপকগণের মধ্য থেকে পরবর্তী দুই বছরের জন্য মার্কেটিং বিভাগের প্রফেসর ড. মো. জামাল উদ্দিনকে ডীন পদে নিয়োগ দেওয়া হয়েছে।

ডীনের দায়িত্ব পাওয়ার প্রতিক্রিয়ায় প্রফেসর ড. মো. জামাল উদ্দিন বলেন, “প্রথমবারের মতো ডীনের দায়িত্ব পেলাম নিঃসন্দেহে বিষয়টি ভালো লাগার। এই দায়িত্ব আগের চেয়ে আরও বেশি দায়িত্ববোধ সৃষ্টি করল। আমি অনুষদের শিক্ষক, শিক্ষার্থীদের সহায়তায় সকল একাডেমিক কার্যক্রম সঠিক সময়ে শেষ করতে চাই। আমাদের অনুষদে সেশনজট নেই বললেই চলে তবুও যতটুকু সেশনজট আছে তা নিরসনে সর্বোচ্চ চেষ্টা করব।পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমগুলো কতটা ত্বরান্বিত করা যায় সে বিষয়ে কাজ করবো। যদিও আগে থেকেই আমাদের অনুষদের শিক্ষার্থীরা খেলাধুলার বিষয়ে অগ্রণী। তারা অনেকগুলো মেজর ট্রফি জিতেছে।”

তিনি আরও বলেন, “ইতিমধ্যে বিভাগগুলো এই বিষয় নিয়ে কাজ শুরু করেছে। আশা রাখছি কোর্সে ইন্ডাস্ট্রিয়াল ট্যুর অন্তর্ভুক্তের মাধ্যমে আমরা শিক্ষার্থীদের ব্যবহারিক শিক্ষা প্রদান করতে পারব। সেইসাথে চেষ্টা থাকবে বিভিন্ন প্রতিষ্ঠানকে আমাদের বিশ্ববিদ্যালয়ে এনে জব ফেয়ার করার।”

অনুষদের সার্বিক ইতিবাচক কর্মকাণ্ড বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইয়ের সহযোগিতা কামনা করেন তিনি। এ সময় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারারসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ব্যবসায় প্রশাসন বিভাগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close