সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      
অর্থনীতি
বিআইবিএমে অভিযোজন অর্থায়ন বিষয়ক যৌথ প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৭:৩৬ পিএম
ছবি: খোলা কাগজ

ছবি: খোলা কাগজ

বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে (বিআইবিএম) ‘অভিযোজন অর্থায়ন বিষয়ক মাস্টারক্লাস’ শীর্ষক পাঁচ দিনব্যাপী একটি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

রোববার (১৮ জানুয়ারি) বিআইবিএমের মহাপরিচালক মো. এজাজুল ইসলাম প্রশিক্ষণ কোর্সটির উদ্বোধন করেন এবং উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন। 

বাংলাদেশ ব্যাংকের সাসটেইনেবল ফাইন্যান্স ডিপার্টমেন্টের পরিচালক চৌধুরী লিয়াকত আলী বিশেষ অতিথি ছিলেন। বিআইবিএমের অধ্যাপক ও প্রশিক্ষণ পরিচালক মোহাম্মদ তাজুল ইসলাম স্বাগত বক্তব্য দেন। 

এছাড়া গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশনের (জিসিএ) সিনিয়র প্রোগ্রাম অফিসার এম. মোসলেহ উদ্দিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রশিক্ষণ কোর্সটির সমন্বয়কের দায়িত্ব পালন করছেন বিআইবিএমের অধ্যাপক (সিলেকশন গ্রেড) মোহাম্মদ মহিউদ্দিন সিদ্দিকী এবং সহকারী অধ্যাপক তাহমিনা রহমান।

‘অভিযোজন অর্থায়ন বিষয়ক মাস্টারক্লাস: বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট অংশীজনদের জন্য প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের মাধ্যমে জলবায়ু অর্থায়নে প্রবেশাধিকার বৃদ্ধিতে জাতীয় সক্ষমতা জোরদার’ শীর্ষক এই প্রশিক্ষণ কর্মসূচিটি বাংলাদেশ ব্যাংক, গ্লোবাল সেন্টার অন অ্যাডাপটেশন (জিসিএ) ও গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার সহযোগিতায় বিআইবিএম আয়োজন করছে।

অনুষ্ঠানে মো. এজাজুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ জলবায়ু ঝুঁকির সম্মুখ সারিতে অবস্থান করছে। আমাদের জন্য অভিযোজন কোনো দূরবর্তী ধারণা নয়, এটি একটি জরুরি জাতীয় অগ্রাধিকার। এ কারণেই আজকের এই কর্মসূচিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

তিনি আরও বলেন, ‘সচেতনতা থেকে বাস্তবায়ন, অভিপ্রায় থেকে বিনিয়োগ ও বিচ্ছিন্ন প্রকল্প থেকে বৃহৎ পরিসরে কার্যকর সমাধানে রূপান্তরের ক্ষেত্রে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানসহ আর্থিক খাতের একটি নির্ধারক ভূমিকা রয়েছে।’

তিনি উল্লেখ করেন, এই মাস্টারক্লাসটি অত্যন্ত ব্যবহারিকভাবে জাতীয় সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে নকশা করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে প্রথমত, জলবায়ু অর্থায়ন বিশেষত অভিযোজন অর্থায়ন এবং ব্যাংকিং ও আর্থিক সিদ্ধান্ত গ্রহণে এর প্রাসঙ্গিকতা সম্পর্কে অংশগ্রহণকারীদের জ্ঞান বৃদ্ধি করা হবে; দ্বিতীয়ত, জাতীয় অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ব্যাংকযোগ্য ও টেকসই অভিযোজন প্রকল্প শনাক্ত, মূল্যায়ন ও কাঠামোবদ্ধ করার সক্ষমতা গড়ে তোলা হবে এবং তৃতীয়ত, ঋণ মূল্যায়ন, ঝুঁকি ব্যবস্থাপনা ও পোর্টফোলিও ব্যবস্থাপনায় জলবায়ু ঝুঁকি ও অভিযোজন বিবেচনা সংযুক্ত করার দক্ষতা জোরদার করা হবে।

প্রশিক্ষণ কর্মসূচিতে সিনিয়র ব্যাংক নির্বাহী, শিক্ষাবিদ এবং বিআইবিএমের শিক্ষকসহ উল্লেখযোগ্য সংখ্যক অংশগ্রহণকারী অংশগ্রহণ করছেন।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিআইবিএম   অভিযোজন অর্থায়ন   প্রশিক্ষণ কোর্স  
মতামত লিখুন:
Loading...
Loading...

অর্থনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close