সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
যবিপ্রবির হলে ল্যাপটপ চুরি, নিরাপত্তাহীনতার আশঙ্কা শিক্ষার্থীদের
যবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৮:০১ পিএম

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) মুন্সি মেহেরুল্লাহ হলের ৪১৩ নম্বর কক্ষ থেকে একটি ল্যাপটপ চুরির অভিযোগ উঠেছে। পরপর দুইবার ল্যাপটপ চুরির ঘটনায় আবাসিক শিক্ষার্থীদের মধ্যে নিরাপত্তাহীনতা ও উদ্বেগ দেখা দিয়েছে। বারবার এমন ঘটনার জন্য প্রশাসনের উদাসীনতাকে দায়ী করছেন শিক্ষার্থীরা।

রবিবার (১৮ জানুয়ারি) সকাল আনুমানিক ৯ টা থেকে দুপুর ২ টার মধ্যে এ চুরির ঘটনা ঘটে বলে জানা গেছে। ভুক্তভোগী শিক্ষার্থী যবিপ্রবির বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহবাজ আহমেদ রিকি এ বিষয়ে হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দেন।

জানা যায়, সেমিস্টার ফাইনাল পরীক্ষার কারণে রবিবার সকাল ৯ টায় শাহবাজ আহমেদ রিকি পরীক্ষা দিতে কক্ষ থেকে বের হন। সে সময় তিনি বন্ধ অবস্থায় ল্যাপটপটি কক্ষের টেবিলের ওপর রেখে যান। তখন তার রুমমেট একই বিভাগের আরেক শিক্ষার্থী কক্ষে উপস্থিত ছিলেন। পরবর্তীতে ওই রুমমেট ওয়াশরুমে যান এবং ফিরে এসে কক্ষে তালা না দিয়েই বাইরে বের হন। পরীক্ষা শেষে ভুক্তভোগী শিক্ষার্থী কক্ষে ফিরে এসে টেবিলে ল্যাপটপটি না পেয়ে চুরির বিষয়টি বুঝতে পারেন।

এ ঘটনায় হলের আবাসিক শিক্ষার্থীরা দ্রুত নিরাপত্তা জোরদার ও চুরি প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভুক্তভোগী শিক্ষার্থী শাহবাজ আহমেদ রিকি সাংবাদিকদের বলেন, ‘আজ সকালে ৯ টায় আমার পরীক্ষা থাকায় আমি রুম থেকে বের হই। পরীক্ষা শেষে ফিরে এসে ফ্রেশ হয়ে টেবিলে বসে ল্যাপটপ অন করতে গিয়ে দেখি ল্যাপটপটি নেই। এরপর বিষয়টি হল প্রভোস্ট স্যারদের জানাই।

তিনি আরও বলেন, কেউ যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে আমার ল্যাপটপ নিয়ে থাকে, তাহলে ফেরত দেওয়ার অনুরোধ জানাচ্ছি। ল্যাপটপে আমার থিসিসের গুরুত্বপূর্ণ ডাটাসহ অনেক প্রয়োজনীয় তথ্য রয়েছে। এছাড়া হলের প্রতিটি ফ্লোরে সিসিটিভি ক্যামেরা স্থাপনের জোর দাবি জানাচ্ছি। যদি হলের ভেতরেই আমার জিনিস নিরাপদ না থাকে, তাহলে আমি নিরাপদ কোথায়?

এ বিষয়ে মুন্সি মেহেরুল্লাহ হলের প্রভোস্ট ড. মো. আব্দুর রউফ সরকার বলেন, ল্যাপটপ চুরির বিষয়টি জানার সঙ্গে সঙ্গে আমি দুইজন সহকারী হল প্রভোস্টকে ঘটনাস্থলে পাঠিয়েছি। রুমমেট ওয়াশরুমে যাওয়ার সময় দরজা তালাবদ্ধ না থাকায় চুরির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক, বিশেষ করে এর আগেও এই হলে একই ঘটনা ঘটেছে। তখন শিক্ষার্থীদের বাইরে যাওয়ার সময় কক্ষ তালাবদ্ধ রাখার বিষয়ে সতর্ক করা হয়েছিল।

তিনি আরও জানান, ভুক্তভোগী শিক্ষার্থীকে লিখিত বক্তব্য দিতে বলা হয়েছে। আগামীকাল এ বিষয়ে একটি সভা করে তদন্ত কমিটি গঠন করা হবে এবং সিসিটিভি ফুটেজে কোনো আলামত পাওয়া যায় কি না, তা খতিয়ে দেখা হবে।

উল্লেখ্য, এর আগে একই হলের ৩২০ নম্বর কক্ষ থেকে সৌরভ কুমার সরকার নামের এক শিক্ষার্থীর একটি ল্যাপটপ ও নগদ টাকা চুরির ঘটনা ঘটে।

কেকে/এমএফ




মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close