শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবি কম্পিউটার সায়েন্স অনুষদের ডীন জামিল সুলতান
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ জানুয়ারি, ২০২৬, ৯:২০ পিএম আপডেট: ১৮.০১.২০২৬ ৯:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদে ডীনের দায়িত্ব পেয়েছেন ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. মো. জামিল সুলতান।

রোববার (১৮ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির রেজিস্ট্রার প্রফেসর ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের বর্তমান ডীন প্রফেসর ড. মো. দেলোয়ার হোসেনের কার্যকাল আগামী ১৭ জানুয়ারি শেষ হওয়ার পর বিশ্ববিদ্যালয় আইনের ভিত্তিতে জ্যেষ্ঠতার নিয়মে প্রফেসর ড. মো. জামিল সুলতানকে পরবর্তী দুই বছরের জন্য ডীন পদে নিযুক্ত করা হয়েছে।

নবনিযুক্ত ডীন প্রফেসর ড. মো. জামিল সুলতান বলেন, “প্রথমেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য এবং ট্রেজারার স্যারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। ডীনের দায়িত্ব প্রাপ্তির মাধ্যমে দায়িত্ব আরও বেড়ে গেলো। আমাদের ইঞ্জিনিয়ারিং অনুষদের জন্য বড় চ্যালেঞ্জ সেশনজট। কিভাবে সেশনজট কমানো যায় সে বিষয়ে কাজ করবো। কিভাবে ল্যাবের সুবিধা বাড়ানো যায় সেগুলো নিয়ে কাজ করবো। সেইসাথে শিক্ষক সঙ্কট নিয়ে উপাচার্য স্যারের সাথে সঙ্কট কাটিয়ে ওঠার চেষ্টা করবো।”

তিনি আরও বলেন, “আমাদের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বিভিন্ন পুরস্কার জিতে আসে। তাদের এমন সাফল্য শুধু বিভাগ বা অনুষদকে নয় বরং বিশ্ববিদ্যালয়কেও তুলে ধরে। আমি নিয়মের মধ্যে থেকে চেষ্টা করবো শিক্ষার্থীদের যাতায়াত এবং রেজিস্ট্রেশন ফি’র বিষয়ে সহযোগিতা করার।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   কম্পিউটার সায়েন্স   ডীন  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close