শনিবার, ২২ আগস্ট ২০২৬,
৭ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ২২ আগস্ট ২০২৬
শিরোনাম: হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      আপনার সাথে কাজ করতে উন্মুখ হয়ে আছি : মির্জা ফখরুলকে ভারতের রাষ্ট্রপতি      
আন্তর্জাতিক
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত ২১
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৮:৫০ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

স্পেনের দক্ষিণাঞ্চলে দুটি দ্রুতগতির ট্রেনে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ২১ জন নিহত হয়েছেন। স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।

রোববার (১৮ জানুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যায় এই দুর্ঘটনা ঘটে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন। রেলপথে এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। খবর বিবিসি

রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা আদিফ জানায়, কর্ডোবা শহরের কাছাকাছি আদামুজ শহরের কাছে মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চগতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি রেললাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনও লাইনচ্যুত হয়। আর এতেই ঘটে হতাহতের ঘটনা।

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানতেজ বলেছেন, “দেশ এক গভীর বেদনার রাত অতিক্রম করবে।”

দেশটির পরিবহনমন্ত্রী ওসকার পুয়েন্তে বলেছেন, অন্তত ৩০ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার কারণকে তিনি ‘অত্যন্ত অদ্ভুত’ হিসেবে অভিহিত করেছেন। তবে ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ এখনো জানা যায়নি।

আদামুজ শহরের মেয়র রাফায়েল মোরেনো এ দুর্ঘটনাকে ‘দুস্বপ্ন’ হিসেবে অভিহিত করেছেন। দুর্ঘটনার পরপরই সেখানে দ্রুত ছুটে যান তিনি।

আদুলুসিয়ান ইমার্জেন্সি সার্ভিস জানিয়েছে, দুর্ঘটনায় অন্তত ৭৩ জন আহত হয়েছেন।

ফায়ার সার্ভিসের এক কর্মকর্তা জানিয়েছেন, জীবিত মানুষের কাছে পৌঁছাতে তাদের মৃতদের মরদেহ সরিয়ে যেতে হয়েছে।

রেল কর্মকর্তা আতিফ বলেছেন, ট্রেনটি মালাগা রেলস্টেশন থেকে ছাড়ার ১০ মিনিটের মধ্যে দুর্ঘটনার কবলে পড়ে। ট্রেনটিতে মোট ৩০০ যাত্রী ছিলেন।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  স্পেন   ট্রেন দুর্ঘটনা   নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close