শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      
প্রিয় ক্যাম্পাস
হাবিপ্রবির কৃষ্ণেন্দু ও হাফিজুর অর্জন করলেন ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১০:৫৪ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

স্কাউট আন্দোলনের মাধ্যমে মানব কল্যাণে অংশগ্রহণ করে বন্যা,জলোচ্ছ্বাস, ঝড়বাদল এবং ত্রাণ সামগ্রী সংগ্রহ ও বিতরণ কাজে আত্মনিবেদনের স্বীকৃতি স্বরুপ বাংলাদেশ স্কাউট কতৃক প্রদত্ত বিশেষ সম্মাননা ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) রোভার স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা এবং রোভার মেট মো. হাফিজুর রহমান। 

কৃষ্ণেন্দু সাহা হাবিপ্রবির  ফিশারিজ টেকনোলজি বিভাগের স্নাতকোত্তর পর্যায়ের শিক্ষার্থী। অপরদিকে মো. হাফিজুর রহমান  ইংরেজি বিভাগের শিক্ষার্থী।

সিনিয়র রোভার মেট কৃষ্ণেন্দু সাহা জানান, একজন রোভার স্কাউট হিসেবে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করতে পারা আমার জন্য অত্যন্ত আনন্দের এবং গর্বের। এই যাত্রা মোটেই সহজ ছিল না। তবে এটি অর্জন করতে পেরে আমি খুবই আনন্দিত। এই সম্মাননা ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অনুপ্রেরণা জাগাবে বলে বিশ্বাস করি।

রোভার মেট মো. হাফিজুর রহমান অনুভূতি ব্যাক্ত করে বলেন, বাংলাদেশ স্কাউটস থেকে ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করা আমার জন্য অত্যন্ত গর্বের ও সম্মানের। একজন রোভার হিসেবে মানবসেবা ও সমাজকল্যাণে কাজ করার যে সুযোগ পেয়েছি, আজ তার স্বীকৃতি পেলাম। এই অর্জন আমাকে আরও দায়িত্বশীল করে তুলেছে এবং ভবিষ্যতেও মানুষের পাশে থাকার অনুপ্রেরণা জোগাবে।

উল্লেখ্য এ বছর বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চল থেকে মোট ২৩২ জন রোভার স্কাউট এই সম্মাননা লাভ করেন।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close