শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
প্রিয় ক্যাম্পাস
সভাপতি আকাশ, সম্পাদক মহসিন
হাবিপ্রবি ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতি
হাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১২:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) ময়মনসিংহ জেলা ছাত্র কল্যাণ সমিতির সভাপতি হিসেবে মেহেদী হাসান আকাশ এবং সাধারণ সম্পাদক হিসেবে আহসান হোসাইন মহসিন নিযুক্ত হয়েছেন।

গতকাল সমিতির আহ্বায়ক নাজমুল হাসান ও সদস্য সচিব সাব্বির আহমেদ সৈকতের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করতে নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে।

নবনিযুক্ত সভাপতি মেহেদী হাসান আকাশ বলেন, “হাবিপ্রবির প্রথম সভাপতি নির্বাচিত হওয়ায় আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত। জেলা সমিতির প্রতিষ্ঠা ও পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখায় প্রথমত ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি সদ্য বিদায়ী আহ্বায়ক কমিটি, সম্মানিত উপদেষ্টামণ্ডলী ও সংশ্লিষ্ট সকলের প্রতি। এই দায়িত্বের কর্মভার যেনো সুষ্ঠু ও সফলভাবে সম্পাদন করতে পারি এবং ময়মনসিংহ জেলার সকলের অংশগ্রহণে একটি শক্তিশালী মেলবন্ধন ধরে রাখার দৃঢ় প্রয়াসই আমার প্রথম চাওয়া।”

সাধারণ সম্পাদক আহসান হোসাইন মহসিন বলেন, “ময়মনসিংহ জেলা ছাত্রকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়াটা একই সাথে যতটা আনন্দের, ততটা চ্যালেঞ্জিংও বটে। জেলার সকল ছাত্র-শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাইদের মাঝে বিদ্যমান সৌহার্দপূর্ণ ও হৃদ্যতার সম্পর্ক বজায় রেখে সকলের কল্যাণ প্রতিষ্ঠাই হবে আমাদের একমাত্র অঙ্গীকার।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  হাবিপ্রবি   ময়মনসিংহ   জেলা ছাত্র কল্যাণ সমিতি  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close