শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      
নির্বাচন ও ইসি
নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান : আনোয়ারুল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ১:০২ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

রাজনৈতিক দলগুলোর অভিযোগ খতিয়ে দেখার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার।

সোমবার (১৯ জানুয়ারি) দুপুরে নির্বাচন কমিশনে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে একথা জানান তিনি।

ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “বড় দল, ছোট দল বলতে কিছু নেই। নির্বাচনে যারা অংশ নেবে তারা সবাই ইসির কাছে সমান। সবাই ইসিতে এসে নিজেদের অভিযোগ, পরামর্শ জানাচ্ছেন। এতে কমিশন সমৃদ্ধ হচ্ছে। ছোট সমস্যার সমাধান করে যাচ্ছে কমিশন। এখনো বড় সমস্যার সম্মুখীন হয়নি ইসি। তবে রাজনৈতিক দলের বক্তব্য আমরা খতিয়ে দেখছি, ব্যবস্থা নিচ্ছি।”

আপিল শুনানি নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আপিল শুনানিতে মনে হয়েছে, একটি ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে। প্রার্থীরা যেভাবে শুনানিতে নিজেদের বক্তব্য রেখেছেন, ভোটের মাঠেও তারা সেই ধারাবাহিকতা বজায় রাখবেন বলে মনে করে কমিশন।”

নির্বাচন কমিশনের ওপর কোনো ধরনের চাপ আছে কিনা, এমন প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল ইসলাম বলেন, “একটি কমিশনের একটিমাত্র জাতীয় নির্বাচন করারই সুযোগ থাকে। দুইবার কোনো কমিশনই সুযোগ পায় না। কোনো কমিশন আগের নির্বাচনের অভিজ্ঞতা নিয়ে আসতে পারে না। তবে কমিশন একদমই কোনো চাপে নেই। সবাই চায় ভালো নির্বাচন, কমিশনও তাই চায়।”

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  নির্বাচন   ইসি   আনোয়ারুল  
মতামত লিখুন:
Loading...
Loading...

নির্বাচন ও ইসি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close