সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      
প্রিয় ক্যাম্পাস
ডিআইইউতে অ্যাথলেটস ডে অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ১৯ জানুয়ারি, ২০২৬, ৯:২৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো অ্যাথলেটস ডে

গতকাল বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে দিনব্যাপী এ ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে ডিআইইউ স্পোর্টস ক্লাব।

সকালে জাতীয় সংগীত পরিবেশন ও বেলুন উড়িয়ে এ আয়োজনের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জাহিদুল ইসলাম। এ সময় বোর্ড অব ট্রাস্টিজের সদস্য অ্যাডভোকেট শাহেদ কামাল পাটোয়ারীসহ বিভিন্ন বিভাগের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।

এদিকে, অ্যাথলেটস ডে উপলক্ষে আয়োজিত প্রতিযোগিতায় পুরুষ ও নারী শিক্ষার্থীরা ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার, ৮০০ মিটার (রিলে), গোলক নিক্ষেপ, লং জাম্প, হাই জাম্পসহ মোট ১০টি ইভেন্টে অংশগ্রহণ করেন। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পুরুষ ও নারী শিক্ষকদের জন্য ৬টি, প্রশাসনিক কর্মকর্তাদের জন্য ৫টি এবং স্টাফদের জন্য ৩টি পৃথক ইভেন্ট অনুষ্ঠিত হয়।

এতে বিশ্ববিদ্যালয়ের ১৩টি বিভাগের প্রায় ৭০০ জনেরও বেশি শিক্ষার্থী এবং শতাধিক শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনিক কর্মকর্তা ও স্টাফরা অংশ নেন।

ডিআইইউ স্পোর্টস ক্লাবের পরিচালক ও সিএসই বিভাগের সহযোগী অধ্যাপক  মো. তাহজীব উল ইসলাম কনভেনর হিসেবে এবং ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক শাহিনুল ইসলাম কো-কনভেনর হিসেবে এ আয়োজনের সার্বিক দায়িত্ব পালন করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি মানসিক ও শারীরিক বিকাশ নিশ্চিত করতে ডিআইইউ প্রশাসন সর্বদা সচেতন। এরই ধারাবাহিকতায় বিশ্ববিদ্যালয় প্রশাসন ও স্টুডেন্ট ওয়েলফেয়ারের সহযোগিতায় ডিআইইউ স্পোর্টস ক্লাব নিয়মিতভাবে বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে আসছে।

পরে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে দিনব্যাপী এ আয়োজনটির সমাপ্তি ঘটে।

কেকে/ আরআই


আরও সংবাদ   বিষয়:  ডিআইইউ   অ্যাথলেটস ডে  
মতামত লিখুন:
Loading...
Loading...

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close